Tuesday, June 23, 2026

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, ‘নমস্তে ট্রাম্প’-এ বিশেষ অতিথির আসন আলো করে সৌরভ

Date:

Share post:

গোটা দেশ দেখেছে, মোতেরায় ‘নমস্তে ট্রাম্প’-এর বিশাল আয়োজন৷ প্রায় ১ লক্ষ ১০ হাজার লোকের উপস্থিতিতে জমজমাট স্টেডিয়াম৷ ট্রাম্প মোদির সভায় ভিড় করেছেন সাধারণ মানুষ৷ মোতেরা নিয়ে অনেক আগেই শুভেচ্ছা জানিয়েছিলেন BCCI-এর প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়৷

শুভেচ্ছাই শেষ নয়, মোতেরায় সশরীরেও সেদিন দেখা গিয়েছে দাদা-কে৷ সেই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ স্টেডিয়ামে যখন নরেন্দ্র মোদি, ডোনাল্ড ট্রাম্প, তখনই দেখা যায় বিশেষ অতিথিদের দর্শকাসন আলো করে বসে আছেন BCCI সভাপতি সৌরভ, পাশে যথারীতি সচিব জয় শাহ৷ সৌরভের উপস্থিতিতে নিশ্চিতভাবেই ভিন্নমাত্রা দেয় এই আন্তর্জাতিক অনুষ্ঠানকে৷ আসন সংখ্যার বিচারে পৃথিবীর বৃহত্তম স্টেডিয়াম হয়ে উঠেছে মোতেরা৷ এতদিন মেলবোর্নের কাছে ছিল এই শিরোপা৷ সেই তকমা এল ভারতের কাছে।

আরও পড়ুন-দিল্লিতে হিংসার পিছনে কারা? নাম উঠছে নাসির গ্যাং, ইরফান গ্যাংয়ের

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...