Wednesday, May 13, 2026

আমার ভাই ও বোনেদের কাছে শান্তি বজায় রাখার আবেদন জানাচ্ছি”, টুইট-বার্তা প্রধানমন্ত্রী’র

Date:

Share post:

দিল্লিতে হিংসা ছড়িয়ে পড়ার ৪ দিন পর মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বুধবার টুইটে প্রধানমন্ত্রী বলেছেন, “দিল্লিতে শান্তি ও সৌভ্রাতৃত্ব বজায় রাখার জন্য আমার ভাই ও বোনেদের কাছে আবেদন জানাচ্ছি।” হিংসা প্রশমনে এমন বার্তাই দিয়েছেন প্রধানমন্ত্রী৷ বুধবার দুপুরে করা টুইটে লিখেছেন, “আমার দফতর পরিস্থিতির ওপর নজর রাখছে। আশা করি সবাই শান্তি বজায় রাখবেন”।
এদিনের টুইট বার্তায় প্রধানমন্ত্রী আরও বলেছেন, “দীর্ঘ পর্যালোচনা বৈঠক হয়েছে। পুলিশ-সহ অন্য নিরাপত্তা বাহিনী শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে তৎপর। প্রধানমন্ত্রী টুইটে লেখেন, “শান্তি ও সম্প্রীতি আমাদের দেশের কেন্দ্রীয় আবেগ। এখন সবার আগে গুরুত্বপূর্ণ দিল্লিতে শান্তি ও স্থিতাবস্থা ফিরিয়ে আনা।”

প্রসঙ্গত, গত রবিবার থেকে উত্তরপূর্ব দিল্লিতে ছড়িয়ে পড়া হিংসায় এখনও পর্যন্ত ২১ জনের মৃত্যুর খবর মিলেছে। জখম শতাধিক। আগামী এক মাস হিংসা-দীর্ণ এলাকায় জারি থাকবে কার্ফু। মঙ্গলবার রাতে পরিস্থিতি নিয়ে দিল্লি পুলিশের সঙ্গে বৈঠক করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। তামিলনাড়ু সফর বাতিল করে দফায় দফায় বৈঠক সারেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। এর মধ্যেই প্রধানমন্ত্রীর এই টুইট কতখানি কার্যকর হবে, তা নিয়ে অবশ্য বিতর্কও শুরু হয়েছে৷

আরও পড়ুন-‘নমস্তে ট্রাম্প’ সমাবেশে সৌরভ কেন?

Related articles

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...

ভবানীপুরে হুড খোলা গাড়িতে রোড-শো: অনুরাগীদের অভিনন্দন কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বুধবারই ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে ভবানীপুরকেই নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে...

অভিভাবকহীন দেবাশিস, টুটুর স্মরণে বড় পরিকল্পনা মোহনবাগানের

প্রয়াত টুটু বোস(Tutu Bose)। মোহনবাগান ক্লাবে একটা অধ্যায়ের পরিসমাপ্তি। ২০২৫ সালের ২৯ জুলাই মোহনবাগান দিবসে তাঁকে রত্ন সম্মান...

সামশেরগঞ্জ হিংসার মামলায় ১২ দোষীর ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ হিংসা (Samserganj Violence Case) মামলায় বড়সড় রায় দিল আদালত। জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা ও নৃশংস অত্যাচারে...