Wednesday, May 13, 2026

রাজধানী নিয়ে কেন্দ্রকে খোঁচা পাক প্রধানমন্ত্রীর

Date:

Share post:

দিল্লির পরিস্থিতি নিয়ে এবার মুখ খুললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ভারতে বাস করা ২০ কোটি মুসলমানই টার্গেট বলে মন্তব্য করেন তিনি।

এদিন পাক প্রধানমন্ত্রী টুইট করেন। তিনি লেখেন, ‘‘ভারত-অধিকৃত কাশ্মীরের ঘটনার পরে পরেই আমি রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের অধিবেশনে বলেছিলাম, বোতল থেকে দৈত্যটা বেরিয়ে পড়েছে। রক্তপাত আরও বাড়বে। যার সূত্রপাত হয়েছিল কাশ্মীরে। ভারতে থাকা ২০ কোটি মুসলমান এখন টার্গেটে পরিণত হয়েছে। এটা রুখতে গোটা বিশ্বকে এগিয়ে আসতে হবে।’’

অন্য একটি টুইটে পাক প্রধানমন্ত্রী এই ঘটনার জন্য আরএসএস ও বিজেপিকে দায়ী করেছেন। পাকিস্তানে এই ধরণের ঘটনা না ঘটে টুইটে সেই আহ্বানও জানিয়েছেন ইমরান। টুইটে তিনি লিখেছেন, ‘‘আমি সবাইকে সতর্ক করে দিচ্ছি, যদি কেউ পাকিস্তানে বসবাসকারী অ-মুসলিম ও তাঁদের ধর্মস্থানের উপরে হামলা করার চেষ্টা করেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মনে রাখতে হবে, আমাদের দেশে সংখ্যালঘুরা সমান নাগরিকত্বের অধিকার পান।

আরও পড়ুন-ফের পুলিশ হেফাজতে পোলবার পুলকার চালক

Related articles

দিলজিতকে হুমকি দিতেই ম্যানেজারের বাড়িতে গুলিবর্ষণ! মুম্বইয়ে ফের বিষ্ণোই আতঙ্ক

একদিকে খলিস্তানি বিরোধিতার অন্যদিকে বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, গায়ক দিলজিত দোসাঞ্ঝকে (Diljit Dosanjh) বার্তা দিতে এবার তাঁর ম্যানেজার গুরপ্রতাপ...

দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে CBI-কে নিতে হবে না রাজ্যের অনুমতি, ছাড়পত্র মুখ্যমন্ত্রীর

দুর্নীতিতে তাঁর সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে- নির্বাচনী প্রচারপর্বে এই আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। ক্ষমতায় এসেই...

জোর করে ভাড়াটে ঢোকানোর অভিযোগ, গ্রেফতার বরাহনগরের তৃণমূল কাউন্সিলার

গ্রেফতার করা হল বরাহনগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস (TMC Councillor Arrested) কাউন্সিলার শান্তনু মজুমদার (Shantanu Majumdar)...

রেশনে আর আটা সরবরাহ নয়, নতুন সরকার গঠন হতেই ঘোষণা খাদ্যমন্ত্রীর 

বাংলায় পরিবর্তনের জেরে সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি। খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অশোক কীর্তনীয়া (Ashoke Kirtania)। এবার...