Tuesday, June 2, 2026

রেশনে আর আটা সরবরাহ নয়, নতুন সরকার গঠন হতেই ঘোষণা খাদ্যমন্ত্রীর 

Date:

Share post:

বাংলায় পরিবর্তনের জেরে সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি। খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অশোক কীর্তনীয়া (Ashoke Kirtania)। এবার বড় সিদ্ধান্তের কথা ঘোষণা মন্ত্রীর। বুধবার পশ্চিমবঙ্গ বিধানসভায় বিধায়ক হিসেবে শপথ গ্রহণের খাদ্যমন্ত্রী জানান, এবার থেকে রেশন দোকানে (Ration Shop) আটা সরবরাহ করা হবে না। পরিবর্তে উপভোক্তাদের উন্নত মানের গম দেওয়া হবে।অশোক কীর্তনিয়া স্পষ্ট ভাষায় সরকারি আধিকারিক ও ব্যবসায়ীদের সতর্ক করে দিয়ে বলেছেন, “খাদ্য দফতরে এক টাকারও দুর্নীতি বরদাস্ত করা হবে না। যদি কেউ মনে করেন আমাকে টাকা দিয়ে কিনতে পারবেন, তবে তিনি জীবনের সবথেকে বড় ভুল করবেন।”

সোমবার মন্ত্রিসভার বৈঠকে খাদ্য ও সমবায় দফতরের দায়িত্ব পাওয়ার পর থেকেই তিনি দুর্নীতির বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন অশোক। এবার খাদ্য ও সরবরাহ দফতরে শুদ্ধিকরণ প্রক্রিয়ায় শুরু করে দিলেন। বুধবার বিধানসভায় বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করার পর খাদ্যমন্ত্রী বলেন, রেশন ব্যবসায় পূর্ববর্তী সরকারের প্রাতিষ্ঠানিক দুর্নীতির শিকড় উপড়ে ফেলতে চান তিনি। মানুষের স্বাস্থ্য নিয়ে কোনও ঝুঁকি নেওয়া বরদাস্ত হবে না। বর্তমানে সরকারি গুদামে যেটুকু আটা মজুত আছে, সেটুকুই বিলি করা হবে; এর বাইরে নতুন করে আর কোনও আটা সংগ্রহ করবে না পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দফতর। পাশাপাশি কোনও রেশন দোকানে নিম্নমানের চাল দেওয়া হলে, লাইসেন্স বাতিলের হুমকিও দিয়েছেন মন্ত্রী। সোমবার মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকের পরই অশোক কীর্তনীয়া স্পষ্ট করে জানিয়ে দেন খাদ্য দফতরের দুর্নীতির পুঙ্খানুপুঙ্খ হিসেব নেওয়া হবে। এর জন্য আধিকারিকদের মাত্র এক সপ্তাহ সময় দিয়েছেন তিনি। নয়া খাদ্যমন্ত্রীর ‘জিরো টলারেন্স নীতি’ রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে পারে কিনা এখন সেটাই দেখার।

Related articles

ফর্ম জমার আগেই অন্নপূর্ণা যোজনার টাকা! কারা পেলেন সুবিধা? তালিকা নিয়ে কাঠগড়ায় বিজেপি

অন্নপূর্ণা যোজনার সূচনা থেকেই স্বচ্ছতার সওয়াল করে এসেছে নতুন বিজেপি সরকার। ভুয়ো উপভোক্তা ছেঁটে ফেলে প্রকৃত প্রাপকদের হাতে...

এবিভিপির চক্রান্তে মিথ্যা মামলায় ধৃত ছাত্রনেতা! শোকে হৃদরোগে মৃত্যু বাবার

ছেলের গ্রেফতারির ধাক্কা সহ্য করতে পারলেন না বাবা। মিথ্যা মামলায় পুলিশের হাতে ছেলের বন্দি হওয়ার খবর শুনেই হৃদরোগে...

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...

রানি রাসমণি অ্যাভিনিউয়ে কর্মসূচি হলেই সোজা আদালত! ধর্মতলার ধর্নামঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি নেত্রীর

ইচ্ছা করে রানি রাসমণি অ্যাভিনিউতে কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়নি তৃণমূলকে। মঙ্গলবার ওয়াই চ্যানেলে বিজেপির প্রশাসনকে একহাত নিলেন...