Sunday, May 17, 2026

বিচারপতিকে দ্রুত সরিয়ে দিয়ে সমালোচনা থেকে বাঁচতে চাইল কেন্দ্র!

Date:

Share post:

ফের বিতর্ক। এবার দিল্লি হাই কোর্টের বিচারপতি এস মুরলিধরের হঠাৎ বদলি নিয়ে। যদিও গত সপ্তাহেই সুপ্রিম কোর্টের কলেজিয়াম পাঞ্জাব-হরিয়ানা হাই কোর্টে বদলির সুপারিশ করেছিল। এই বদলির কারণে দিল্লি হাই কোর্টের বিচারপতিরা কর্মবিরতিও পালন করেন। কিন্তু মঙ্গলবার মাঝ রাতে বিশেষ আদালত বসিয়ে কেন্দ্র সরকারকে তুলোধোনা করার পর আমজনতা তাঁকে সাধুবাদ জানান। কিন্তু বুধবার মাঝরাতে তাঁর বদলিতে রাষ্ট্রপতি স্বাক্ষর করার পরেই প্রশ্ন উঠেছে সব মহলেই। কেন এতো তাড়াহুড়ো? যিনি একটি মামলার দেখভাল করছেন, তাঁকে হঠাৎ কেন সরিয়ে দেওয়া হলো? কেন দিল্লি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত অপেক্ষা করা হলো না?

দিল্লিতে গোষ্ঠী সংঘর্ষ, হাসপাতালে ভর্তিতে আতঙ্ক, রাতে চোরাগোপ্তা আক্রমণের কারণে অসংখ্য মৃত্যু এবং পুলিশের নির্বাক আচরণের জেরে মঙ্গলবার রাত সাড়ে বারোটা নাগাদ বিচারপতি মুরলিধরের বাড়িতে যান চিকিৎসক ও মানবাধিকার কর্মীরা। রাত পৌনে দুটো নাগাদ তিনি পুলিশকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। সেই সঙ্গে তাঁর মন্তব্য, যারা উস্কানি দিয়েছে, সেইসব বিজেপি নেতাদের বিরুদ্ধে কেন আইনি পদক্ষেপ করা হয়নি? কেন পুলিশ আগেই ব্যবস্থা নিল না! বিচারপতির এই নির্দেশ এবং পর্যবেক্ষণে মুখ পোড়ে কেন্দ্রের। ফলে দ্রুত তাঁকে সরিয়ে দেওয়ার সুযোগ আর হাতছাড়া করা হয়নি। তাঁর জায়গায় দিল্লির মামলা উঠবে বিচারপতি ডি এন প্যাটেলের বেঞ্চে। কিন্তু তাতে সমালোচনা এবং কেন্দ্রের মুখরক্ষা কী আদৌ হবে!

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...