Wednesday, May 20, 2026

ঘাটালবাসীদের দাবি মেটাতে কী করলেন দেব?

Date:

Share post:

ঘাটালের উন্নয়ন নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন স্থানীয় সাংসদ দেব ওরফে দীপক অধিকারী। শুক্রবার, ঘাটালের কুশপাতায় নিজের কার্যালয়ে টলিউডের সুপারস্টার বলেন, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ধারাবাহিকভাবে কেন্দ্রকে চিঠি দিয়ে দিচ্ছেন তিনি। এবার ঘাটাল-পাঁশকুড়া সড়কের মানোন্নয়ন এবং সম্প্রসারণের বিষয়ে তিনি দিদি অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে কথা বলবেন বলে জানান দেব। ঘাটাল শহরের একটি বাইপাস করা যায় কি না, সেই বিষয়ও নজর দেওয়া হবে।
দেবের তদারকিতেই খুব কম সময়ের মধ্যে ঘাটাল ব্লকের ঝুমি নদীর উপর ১২ কোটি টাকার একটি ব্রিজ এবং ঘাটাল শহরে শিলাবতী নদীর উপর ৬ কোটি টাকা ব্যয়ে ১২ ও ১৩ নম্বর ওয়ার্ডের মধ্যে সংযোগকারী ফুটব্রিজের জন্য অনুমোদন মিলেছে। দেব জানান, ওই ব্রিজ দুটির জন্য অর্থ মিলেছে। কাজ করবে সেচদফতর। দ্রুত কাজ আরম্ভ হবে।
এর পাশাপাশি দেশের বর্তমান পরিস্থিতিতে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন ঘাটালের সাংসদ।


Related articles

চন্দ্রনাথ খুনে পঞ্চম গ্রেফতারি: আবার সেই যোগীরাজ্যের যোগ

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনে আবারও সাফল্য। রাজ্য পুলিশের পরে এবার সিবিআই-এর (CBI) সাফল্য...

প্রাক্তন তৃণমূল বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর আকস্মিক প্রয়াণ, গভীর শোকপ্রকাশ মমতার 

প্রয়াত হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা ডেবরা বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী অঞ্জনা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই...

অন্নপূর্ণা যোজনা পেতে যোগ্যতা কি: বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্য সরকারের

নতুন করে মহিলাদের স্বনির্ভরতার প্রতিশ্রুতি নির্বাচনের আগে দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতারা। এবার তার প্রয়োগ শুরু বিজেপি বাংলার ক্ষমতায়...

কাটমানি থেকে দেহ ব্যবসা: একের পর এক গ্রেফতারি রাজ্যে

বাংলার ক্ষমতায় আসার পর বিজেপি দুর্নীতি নিরোধে বারবার প্রতিশ্রুতি দিয়েছে। রাজ্য পুলিশকে সেই কাজে তৎপর করে তোলা হয়েছে।...