Wednesday, June 3, 2026

মোদির মতোই অমিত সফরকে ঘিরে বিক্ষোভ দেখাতে নামছে বামেরা, পাত্তা দিচ্ছে না বিজেপি

Date:

Share post:

NRC-CAA ইস্যুতে মাস কয়েক আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য সফরকে কেন্দ্র করে বিক্ষোভে উত্তাল হয়েছিল কলকাতা। মোদির সফরের শুরু থেকে শেষ পর্যন্ত কালো পতাকা দেখানো থেকে শুরু করে ‘গো ব্যাক’ স্লোগান তুলেছিল বাম ও অতিবাম সংগঠনগুলি। সামিল হয়েছিল ছাত্র-যুবরাও। ইচ্ছা থাকলেও রাজ্যের শাসক দল হওয়ায় “রাজধর্ম” পালনে তৃণমূলের সংগঠনগুলি অবশ্য প্রকাশ্যে বিরোধিতা করেনি।

এবার একই ঘটনার পুনরাবৃত্তি হতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কলকাতা সফরকে কেন্দ্র করে।
আগামী ১ মার্চ, রবিবার অমিত শাহের জনসভার সময়ে রাজ্যবাসীকে বিক্ষোভএগিয়ে আসার আহ্বান জানাল বামেরা। এবার NRC-CAA সঙ্গে নয়া সংযোজন দিল্লি হিংসা।

বামেদের মতোই বিমানবন্দর ও শহিদ মিনার দু’জায়গাতেই অমিত শাহকে “গো ব্যাক” স্লোগান দিয়ে কালো পতাকা দেখানোর কর্মসূচি নিচ্ছে যুব কংগ্রেসও।

রাজ্য বিজেপি অবশ্য বামেদের এই কর্মসূচিকে পাত্তা দিতে নারাজ। বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “বামপন্থীদের কাজ হল বিক্ষোভ দেখানো। ছোটবেলা থেকে ওদের বিক্ষোভ দেখে গেলাম। বামপন্থীরা আর পশ্চিমবঙ্গে চলবে না।”

বিজেপি নেতা শিশির বাজোরিয়া জানিয়েছেন, বিরোধীর সবাই এককাট্টা হলেও অমিত শাহের জনসভা হবে। কেউ আটকাতে পারবে না। প্রচুর বিজেপি সমর্থক শহীদ মিনারের এই জনসভায় অংশ নেবেন।

Related articles

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...

নবান্নে প্রকল্পের পাশাপাশি হকার উচ্ছেদ- হিংসার কথাও তুলল তৃণমূল, হাজির কমপক্ষ ২ ডজন বিরোধী বিধায়ক

এলাকার মানুষের স্বার্থে সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে। সেই কারণেই বুধবারে নবান্ন সভাঘরে যোগ দেন বিরোধী বিধায়করাও। ‘গঠনমূলক...

সময় নষ্ট করলেই শাস্তি! আসন্ন বিশ্বকাপে ফিফার একাধিক নয়া নিয়ম

বিশ্বকাপ শুরু হতে কয়েক দিন বাকি, আসন্ন বিশ্বকাপে(FIFA World Cup 2026) দেখা যাবে একাধিক নিয়মের বদল। ফুটবলের আইন...