Wednesday, June 24, 2026

বাংলাদেশে যাচ্ছেন মোদি, বিতর্ক তুঙ্গে

Date:

Share post:

একমাস বাদেই বাংলাদেশে শুরু হচ্ছে মুজিব জন্বমশতবর্ষ। চলতি বছরের মার্চের ১৭ তারিখ থেকে আগামী বছরের মার্চের ১৭ তারিখ পর্যন্ত মুজিববর্ষ বলে ঘোষিত হয়েছে। এক বছর জুড়ে আছে নানা জাঁকজমক অনুষ্ঠান ।

জানা গেছে, বিশ্বের প্রভাবশালী নেতারা মুজিববর্ষের বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে আসছেন। এর মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও রয়েছেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন সাংবাদিকদের এ কথা জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, মুজিববর্ষে ঢাকায় আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।
ভারতের প্রধানমন্ত্রীর সফরের আগে মার্চের প্রথম সপ্তাহে দেশটির পররাষ্ট্র সচিব হর্ষবর্ধণ শ্রিংলা বাংলাদেশে যাবেন।
এই আমন্ত্রণ ঘিরেই এখন বাংলাদেশে তুঙ্গে উঠেছে রাজনৈতিক বিতর্ক। বৃহস্পতিবার রীতিমতো সাংবাদিক সম্মেলন করে প্রতিবাদে সরব হন বিএনপি নেতৃত্ব। একইসঙ্গে বিশিষ্ট সমাজসেবী জাফরুল্লা চৌধুরী অবিলম্বে এই আমন্ত্রণ প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...