Sunday, June 21, 2026

জেমিসনের আগুন ঝরানো বোলিংয়ে ফের ব্যাটিং ব্যর্থতা কোহলিদের, স্বস্তিতে নিউজিল্যান্ড

Date:

Share post:

বেসিন রিজার্ভের পুনরাবৃত্তি ঘটতে পারে হ্যাগলি ওভালে? দ্বিতীয় টেস্টের প্রথম দিনের শেষে পরিস্থিতি তেমনই। প্রথম টেস্টের কোনও ইনিংসেই দুশোর গণ্ডি টপকাতে পারেননি ভারতীয় ব্যাটসম্যানরা।যদিও শনিবার দ্বিতীয় টেস্টে ভারতের প্রথম ইনিংস শেষ হয়েছে ২৪২ রানে।আজও কিউয়ি বোলারদের দাপট ছিল অব্যাহত। বেসিন রিজার্ভে টেস্ট অভিষেক হয়েছিল কাইল জেমিসনের। ক্রাইস্টচার্চেও জেমিসন আগুন ঝরালেন। ৪৫ রান দিয়ে ৫টি উইকেট নেন দীর্ঘকায় পেসার। সাউদি ও বোল্ট দু’টি করে উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে দিনের শেষে নিউজিল্যান্ড করেছে বিনা উইকেটে ৬৩ রান। লাথাম (২৭) ও ব্লান্ডেল (২৯) অপরাজিত রয়েছেন।
এ দিন টস জিতে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন ব্যাট করতে পাঠান ভারতকে। পেসার সহায়ক উইকেট দারুণ ভাবে কাজে লাগান সাউদি, বোল্ট ও জেমিসনরা। ভারতীয় ইনিংসে ধস নামান জেমিসনই।
মাত্র ২৪২ রান করে প্রতিপক্ষের উপরে চাপ বাড়ানো রীতিমতো কষ্টসাধ্য{ দ্রুত উইকেট তোলা ছাড়া দ্বিতীয় কোনও রাস্তা খোলা নেই ভারতীয় বোলারদের সামনে। কিন্তু শুরুতে উইকেট তুলে নিউজিল্যান্ড ইনিংসে আঘাত হানতে পারেননি বুমরা-শামিরা। চার জন বোলার ব্যবহার করেছেন কোহালি। কিন্তু প্রথম দিনে একটি উইকেটও তুলতে পারেনি ভারত।
চোট সারিয়ে ফেরার পর থেকে ম্লান দেখাচ্ছে বুমরাকে। ইশান্ত শর্মা চোটের জন্য ছিটকে যাওয়ায় উমেশ যাদব প্রথম একাদশে সুযোগ পেয়েছেন। ৮ ওভারে ২০ রান দেন তিনি। ম্যাচে আদৌ লড়াই করতে পারবে কিনা কোহলিরা তা পুরোটাই নির্ভর করছে ভারতীয় বোলারদের ওপর। না হলে কিন্তু ভারতকে ফের হোয়াইটওয়াশ করার দিতে পারে নিউজিল্যান্ড।

Related articles

প্রথম পোস্টারেই জল্পনা, কীসের গল্প বলবে উজানের ‘কাতুকুতু বুড়ো’? আবেগ রাহুল নিয়েও

প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee) শেষ কাজগুলির মধ্যে অন্যতম ‘কাতুকুতু বুড়ো’। সেই কারণেই সিনেমাটি (Cinema)...

দলীয় পদ থেকে ইস্তফা মোশারফের, নাম লেখাচ্ছেন ‘বিদ্রোহী’ শিবিরে!

ব্যক্তিগত কারণ দেখিয়ে রবিবার সকালে তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন...

FIFA World Cup: রুদ্ধশ্বাস জয়ে নক আউটে জার্মানি, নয়া রেকর্ড ডাচদের

আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের (FIFA World Cup) নক আউটে জার্মানি(Germany)। ২০১৪ সালের বিশ্বচ্যাম্পিয়নেরা ২০১৮, ২০২২ সালে...

NTA-এর নয়া নিয়মে দেশজুড়ে চলছে নিট

প্রশ্নফাঁসকাণ্ডের পর আজ, রবিবার দুপুর ২টো থেকে দেশজুড়ে ফের শুরু হয়েছে নিট-ইউজি (NEET-UG)। ১১টা থেকেই পরীক্ষাকেন্দ্রে ঢুকতে শুরু...