Saturday, June 6, 2026

নির্ভয়াকাণ্ডে দোষীদের ফাঁসি হবে না ৩ মার্চও, সুপ্রিম কোর্টে শুনানি ৬ তারিখ

Date:

Share post:

বারবার তিনবার। আইনি জটে ফের আটকে যাচ্ছে নির্ভয়াকাণ্ডের দোষীদের ফাঁসি। ২২ জানুয়ারি, ১ ফেব্রুয়ারি একই কারণে ফাঁসি কার্যকর করা যায়নি। তৃতীয়বার ফাঁসির দিন ৩ মার্চ ঠিক করেছিল দিল্লির আদালত। কিন্তু মৃত্যুদণ্ড পিছিয়ে দেওয়ার চেষ্টায় কোনও ফাঁক রাখছে না আসামীরা। তিহাড় জেল কোড অনুযায়ী, সকলের ফাঁসি একইসঙ্গে কার্যকর করতে হয়। এই নিয়মের সুযোগ নিয়েই মুকেশ, অক্ষয়, বিনয়, পবন আলাদা আলাদাভাবে কোর্টে এবং রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করছে। সর্বশেষ সুপ্রিম কোর্টে কিউরেটিভ পিটিশন দাখিল করেছে পবন গুপ্তা। তার সেই আর্জির উপর শুনানি হবে আগামী ৬ মার্চ। জানিয়েছে সর্বোচ্চ আদালত। ফলে আবারও পিছোচ্ছে সাজা কার্যকরের দিন।

Related articles

ফের মেরামতি: রবিবার বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে যাতায়াত

জরুরি মেরামতি ও সংস্কারের কাজের জন্য রবিবার ৭ জুন ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত ফের সম্পূর্ণভাবে বন্ধ...

পরিবেশ দিবসে সচেতনতার বার্তা শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে বিশেষ উদ্যোগ নিল শ্যাম সুন্দর কোং জুয়েলার্স (Shyam Sundar...

নবান্নে বসেই বিগত তৃণমূল সরকারকে নিশানা রেলমন্ত্রীর! দিলেন গুচ্ছ প্রতিশ্রুতি

প্রশাসনিক সভা থেকে রাজনৈতিক মন্তব্য- পূর্ববর্তী রাজ্য সরকারকে বারবার এই তিরে বিদ্ধ করেছে বিজেপি। এখন বাংলায় ক্ষমতায় এসে...

জেনে নিন সপ্তাহান্তে পেট্রোল- ডিজেলের দাম কত হল

শনিবার কলকাতায় আজ পেট্রোল ও ডিজেলের দাম প্রতি লিটারে যথাক্রমে ১১৩.৪৭ টাকা এবং ৯৯.৮২ টাকা।মুম্বইতে আজকের পেট্রোলের দাম...