Wednesday, May 13, 2026

কমল ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম

Date:

Share post:

রবিবার থেকে কমল ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম। ১৪.২ কিলোগ্রাম রান্নার গ্যাস দাম কমেছে ৫৩ টাকা। ১৯ কেজির কমার্শিয়াল গ্যাসের দাম ৮৪.৫০ টাকা কমল।

গ্যাসের দাম কমায় কিছুটা স্বস্তিতে মধ্যবিত্ত। ইন্ডিয়ান অয়েলের ওয়েবসাইট অনুযায়ী, দিল্লিতে ভর্তুকি ছাড়া ১৪.২ কেজির রান্নার গ্যাসের দাম ৮০৫.৫০ টাকা হয়েছে। আর কলকাতায় ভর্তুকি ছাড়া রান্নার গ্যাসের দাম কমে ৮৩৯.৫০ টাকা হয়েছে। মুম্বইয়ে ৭৭৬.৫০ টাকা ও চেন্নাইতে ৮২৬ টাকা। অন্যদিকে, ১৯ কেজির কমার্শিয়াল সিলেন্ডারের দাম ৮৪.৫০ টাকা কমিয়েছে। দিল্লিতে ১৯ কেজি কমার্শিয়াল সিলেন্ডারের দাম ১৩৮১.৫০ টাকা হয়েছে। কলকাতায় ১৪৫০ টাকা, মুম্বাইয়ে ১৩৩১ টাকা আর চেন্নাইয়ে ১৫০১.৫০ টাকা হয়েছে। গত মাসে রান্নার গ্যাসের দাম ১০৫ টাকা বেড়ে গিয়েছিল। যার ফলে ১৪.২ কেজির রান্নার গ্যাসের দাম ১৪৪.৫০ টাকা থেকে ১৪৯ টাকা পর্যন্ত বেড়ে যায়।

আরও পড়ুন-নির্বাচনের আগে নিয়োগ কলকাতা পুরসভায়

Related articles

বিদায় বেলায় টুটু মেলালেন মোহন-ইস্টকে, স্মৃতির সরণিতে সৌরভ-শিশিররা

টুটু বোসের(Tutu Bose) প্রয়াণে শোকস্তব্ধ ময়দান। বুধবার বালিগঞ্জের বসতবাড়ি, প্রতিদিনের কলকাতার সদর দফতর, ভবানীপুর ক্লাব, খিদিরপুরে মামার বাড়ির...

বড় সিদ্ধান্ত! দ্বিগুণ হচ্ছে বার্ধক্য ও বিধবা ভাতা

সরকার বদলে সুখবর প্রবীণ নাগরিকদের জন্যে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বার্ধক্য ভাতা বাড়াতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। আগামী দিনে...

নিট কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর মোড়, ৩০ লক্ষে বিক্রি প্রশ্নপত্র

নিট পরীক্ষাকে (NEET Exam) ঘিরে সামনে এল লক্ষ টাকার দুর্নীতি চক্রের ছবি। তদন্তে উঠে এসেছে ৩০ লক্ষ টাকার...

গুলি করে খুন ৩ খ্রিস্টান ধর্মগুরুকে : মনিপুরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ

এখনও সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে কতটা ব্যর্থ কেন্দ্রের বিজেপি সরকার প্রমাণিত মনিপুরে। এবার জঙ্গিদের গুলিতে খ্রিষ্টান সম্প্রদায়ের তিন...