Tuesday, June 23, 2026

সর্বকালের সেরা ক্যাচ জাডেজার, মুগ্ধ ক্রিকেট বিশ্ব

Date:

Share post:

অবিশ্বাস্য বললেও অত্যুক্তি হয়না। রবিবার ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে মহম্মদ শামির বলে নীল ওয়্যাগনারের যে ক্যাচ নিয়েছেন রবীন্দ্র জাডেজা, তাতে মুগ্ধ ক্রিকেট বিশ্ব। ইতিমধ্যে এই ক্যাচকে সর্বকালের সেরার তকমাও দিচ্ছেন কেউ কেউ।

সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে উঠেছে এই ক্যাচ। যে ভাবে কার্যত উড়ে গিয়ে এক হাতে এই ক্যাচ তিনি নিয়েছেন, তা দেখে চোখছানাবড়া ক্রিকেচমহলের।তাঁর এই ক্যাচ ধরার ছবিটি ভাইরাল হতেই নেটদুনিয়ায় তাঁকে ‘সুপারম্যান’ বলা হচ্ছে। ডিপ স্কোয়ার লেগ বাউন্ডারি থেকে কিছুটা এগিয়ে ছিলেন জাডেজা। তাই ক্যাচ নেওয়ার জন্য অনেকটা লাফাতে হয়েছিল তাঁকে। বাঁ হাত তুলেছিলেন যতটা সম্ভব উঁচুতে। ক্যাচ নেওয়ার পরেও অসাধারণ ভাবে শরীরের ভারসাম্য রাখাও ছিল দেখার মতো। ক্যাচ দেখে ধারাভাষ্যকাররাও বলে ওঠেন, সর্বকালের অন্যতম সেরা ক্যাচটি নিলেন জাডেজা। রবিবার এর আগেও একটা ক্যাচ নিয়েছেন তিনি। পয়েন্টে দাঁড়িয়ে বাঁ দিকে ডাইভ দিয়ে দু’হাতে ধরেন ওয়াটলিংয়ের শট।

Related articles

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...