Tuesday, June 23, 2026

অভিমানী-অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রীর ৭৬-এ পা

Date:

Share post:

অভিমানী বুদ্ধদেব ভাট্টাচার্য। অসুস্থ-শয্যাশায়ী বুদ্ধদেব ভাট্টাচার্য। কবি-লেখক বুদ্ধদেব ভাট্টাচার্য। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভাট্টাচার্য। আজ, ১ মার্চ তাঁর জন্মদিন। ৭৫ পেরিয়ে ৭৬-এ ( জন্ম : ১৯৪৪) পা দিলেন। একদিকে সিওপিডির সমস্যা অন্যদিকে চোখের সমস্যা। দুই অসুস্থতায় শয্যাশায়ী বাংলার এক সময়ের ব্র‍্যান্ড বুদ্ধ। দলের সব কাজ থেকে দূরে, একা বালিগঞ্জের ব্রড স্ট্রিটের দু’কামরার ফ্ল্যাটে। সঙ্গী স্ত্রী মীরা আর কন্যা সুচেতনা।

গত বছরই আত্মপ্রকাশ করে তাঁর লেখা বই ‘স্বর্গের নিচে মহাবিশৃঙখলা।’ চোখের সমস্যায় অন্যের সাহায্য নিয়ে সে বই আত্মপ্রকাশ করলেও গতবারই তা সুপার হিট, এবার বইমেলাতেও সেই বই বিক্রি হয়েছে দুরন্ত গতিতে। অসুস্থ বুদ্ধবাবুকে গত বছর দু’বার হাসপাতালে ভর্তি হতে হয়। সুস্থ হয়ে বাড়ি ফিরলেও প্রায় নিয়ম করে পাঁচ চিকিৎসকের দল তাঁর দেখভাল করছেন। তবে এখন কাগজ আর বই পড়তে পারছেন। ২০১৯ -এর ২ ফেব্রুয়ারি শেষবার প্রকাশ্যে দেখা যায় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। বামেদের ডাকা ব্রিগেড সমাবেশে নাকে অক্সিজেনের নল লাগিয়ে ব্রিগেডে এলেও গাড়ি থেকে নামেননি। মিনিট ১২ থেকে ফিরে যান। তারপর অসুস্থতা বাড়ে। আপাতত সুস্থ। ‘এখন বিশ্ববাংলা সংবাদ’ও প্রাক্তন মুখ্যমন্ত্রীর দীর্ঘজীবন কামনা করছে।

ভাল থাকুন, সুস্থ থাকুন বুদ্ধদেববাবু।

Related articles

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...