Thursday, May 14, 2026

দিল্লির জন্য ত্রাণ সংগ্রহে বামেরা

Date:

Share post:

জনসংযোগে ফের পুরোনো পদ্ধতি গেল সিপিআইএম। দিল্লি হিংসায় নিহত এবং আক্রান্তদের জন্য ত্রাণ সংগ্রহে নামছে সিপিআইএম । পাশাপাশি দিল্লি হিংসার প্রতিবাদে সম্প্রীতির বার্তা দিতে এবং অমিত শাহর সভার পাল্টা জবাব দিতে সোমবার রাজপথে নামছে বাম-কংগ্রেস।

সিপিআইএম পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম রবিবার সাংবাদিক বৈঠকে জানান, ‘‘দিল্লি হিংসার প্রতিবাদের পাশাপাশি আক্রান্ত মানুষদের পাশে দাঁড়াবে সিপিআইএম। ৫ মার্চ সিপিআইএম রাজ্য কমিটির আহ্বানে সারা রাজ্যেই ত্রাণ সংগ্রহের কাজ হবে। হিংসায় আক্রান্তদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।’’ পাশাপাশি তিনি বলেন, ‘‘আজকে বাংলার রাজনীতিতে বিষ ঢেলে দিয়ে গিয়েছেন অমিত শাহ। বাংলার ঐতিহ্য, সম্প্রীতি, সংস্কৃতিকে রক্ষা করতে সোমবার মিছিল করবে বাম-কংগ্রেস।’’ আরএসএস-এর সঙ্গে যুক্ত নয় এমন সংগঠন সহ সাধারণ মানুষের কাছে মিছিলে যোগ দেওয়ার আহ্বান জানান সেলিম।

আরও পড়ুন-অভিমানী-অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রীর ৭৬-এ পা

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...