Saturday, May 16, 2026

“গোলি মারো” স্লোগানকে সমর্থন করে অমিত সভায় মদত দিয়েছে পুলিশ, বিস্ফোরক সেলিম

Date:

Share post:

মমতা বন্দ্যোপাধ্যায় কল্যাণে ও কলকাতা পুলিশের সহযোগিতায় কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে বিষ ঢেলে গেলেন। বিজেপি-তৃণমুল যোগাযোগ এবং ভুবনেশ্বর বৈঠকে বোঝাপড়া ফলে বিমানবন্দর থেকে সভাস্থল পর্যন্ত সম্পূর্ণ নিরাপত্তা দিয়ে নিয়ে আসা হল অমিত শাহকে। এমনটাই অভিযোগ করলেন সিপিএম পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম।

পাশাপাশি, রবিবার অমিত শাহের সভায় যোগ দিতে এসে বিজেপি কর্মীদের “গোলি মারো সালোকো” নিয়ে সরব হলেন সেলিম। তিনি বলেন, “দিল্লিতে যা ঘটেছে তার পুনরাবৃত্তি কলকাতাতে আমরা হতে দেব না। অবিলম্বে বিজেপির বিরুদ্ধে এফআইআর করা উচিত। দরকার পড়লে আদালতে যাবে বামফ্রন্ট।”

তিনি আরও বলেন, তৃণমুল ও বিজেপি একই সুরে কথা বলছে। মমতা যখন বলছে “দিদিকে বলো”, তেমনই অমিত শাহও বলছেন “দিদিকে বলো”। সেখান থেকে বোঝা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় চিটফান্ড-এর দুর্নীতি থকে নিজের দলের মন্ত্রী-সংসদদের বাঁচাতে অমিত শাহের সভা সফল করার জন্য পুলিশকে দিয়ে সব রকম সাহায্য করেছে।

সেলিমের আরও অভিযোগ, “মুখ্যমন্ত্রী তৃণমুল কর্মীদের নির্দেশ দিয়েছেন যে এনআরসি এবং সিএএ বিরোধিতা করতে হবে না। চুপচাপ সবাই ঘরে বসে থাকো। কিন্তু আমরা গর্বিত কলকাতা আজকে বিভিন্ন বিক্ষোভ দেখিয়ে বুঝিয়ে দিয়েছে যে বাংলায় দাঙ্গাবাজদের জন্য কোনও জায়গা নেই। তাই আগামীকাল সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল বের করবে বামফ্রন্ট ও কংগ্রেস।”

Related articles

পুলগাঁওয়ে ফায়ারিং প্র্যাকটিসের মাঝে চরম অশান্তি! জুনিয়রকে লক্ষ্য করে মেজরের গুলি, মৃত সুবেদার মেজর

সেনা ক্যাম্পে ফায়ারিং প্র্যাকটিসের সময়ে জুনিয়র কমিশনড অফিসার সুবেদার মেজর ওম বাহাদুর খণ্ডকে গুলি করে খুন। মেজর মনন...

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু, বৃহস্পতিবার বৈঠক দুর্গাপুরেও 

রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এবং জেলাস্তরে সরাসরি নজরদারি চালাতে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী পদে...

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...