Saturday, May 23, 2026

বৃহন্নলাদের দিকে সাহায্যের হাত বাড়ালেন অক্ষয়, দিলেন দেড় কোটি টাকা

Date:

Share post:

এবার রূপান্তরকামীদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অভিনেতা অক্ষয় কুমার। খ্যাতনামা দক্ষিণী পরিচালক রাঘব লরেন্স জানিয়েছেন, এই প্রথম বলিউডের কোনও অভিনেতা রূপান্তকামীদের মাথা গোজার ঠাঁই গড়ে দেওয়ার জন্য দেড় কোটি টাকা দান করলেন। যাঁর সঙ্গে অক্ষয় গাঁটছড়া বেঁধেছেন ‘লক্ষ্মী বম্ব’ ছবির জন্য।

প্রসঙ্গত, পরিচালক লরেন্সের নিজস্ব একটি স্বেচ্ছাসেবী সংস্থা রয়েছে চেন্নাইতে। সেই সংস্থাতেই রূপান্তকামীদের বাড়ি তৈরির জন্য দেড় কোটি টাকা দিলেন অক্ষয়।

উল্লেখ্য ‘লক্ষ্মী বম্ব’ ছবিতে বৃহন্নলার চরিত্রে অভিনয় করছেন অভিনেতা অক্ষয় কুমার। গতবছর নবরাত্রির দিন বৃহন্নলার বেশে অক্ষয়ের প্রথম লুক প্রকাশ্যে এসেছিল। তারপর থেকেই সেই সিনেমার প্রতি সিনেমাপ্রেমীদের কৌতূহল। ‘লক্ষ্মী বম্ব’ ছবিতে অভিনয়ের সময় বিভিন্ন সমাজসেবামূলক কাজের আলোচনা করার সময়ই লরেন্স রূপান্তকামীদের জন্য একটি বাড়ি তৈরির ইচ্ছেপ্রকাশ করেছিলেন। তা শোনার পরেই অক্ষয় দেড় কোটি টাকা দিতে রাজি হয়ে যান লরেন্সের সংস্থায়।

পরিচালক জানিয়েছেন, অতি শীঘ্রই ভিতপুজোর মাধ্যমে কাজ শুরু করবেন তিনি।

আরও পড়ুন-এবার হিন্দিতেও ‘শ্রীময়ী’, ‘জুন আন্টির’ ভূমিকায় কে?

Related articles

দেশজুড়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম 

মধ্যবিত্তের পকেটের চাপ বাড়িয়ে ফের বাড়ল জ্বালানির দাম (Petrol Diesel Price hike)। এই নিয়ে গত ১০ দিনে তৃতীয়বার...

ইমপার বৈঠকে চূড়ান্ত অসভ্যতা! পিয়াকে হেনস্থা, আস্থা ভোটে সভাপতি বদলের ইঙ্গিত

বাংলায় বিধানসভা নির্বাচনে ক্ষমতার রদবদলের পরই টালিগঞ্জ পাড়ায় রদবদলের ইঙ্গিত মিলেছে। এবার কার্যত সেই ইঙ্গিতেই শিলমোহর। ইমপার (EIMPA)...

কীভাবে পুরসভার অধিবেশন বেআইনি বাতিল: পুলিশি তদন্তের দাবিতে থানায় চেয়ারম্যানের

কলকাতা পুরসভা শুক্রবার নজিরবিহীন অধিবেশন বাতিলের সাক্ষী থেকেছে। তার পরে বিজেপির কাউন্সিলররা বিধায়কদের নেতৃত্বে কলকাতা পুরসভাতেও (Kolkata Municipal...

শহরে আসছেন মার্কিন বিদেশ সচিব রুবিও: পরিদর্শনই উদ্দেশ্য

কোয়াড বৈঠকে যোগ দিতে তিনদিনের ভারত সফরে আসছেন আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও। শনিবার কলকাতায় পৌঁছনোর কথা তাঁর।...