Wednesday, May 6, 2026

রবিবার কী ঘোষণা করবেন মোদি? সর্বস্তরে জল্পনা তুঙ্গে

Date:

Share post:

সোশ্যাল মিডিয়া ছেড়ে দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার থেকে ট্যুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব অ্যাকাউন্ট আর রাখবেন না। সোমবার এক ট্যুইটে নিজেই জানিয়েছেন একথা। সোশ্যাল মিডিয়ায় বিশ্বের জননেতাদের মধ্যে প্রবল জনপ্রিয় মোদির এই ঘোষণা ঘিরে শুরু হয়েছে তোলপাড়। সোশ্যাল মিডিয়ার সমস্ত প্ল্যাটফর্ম জুড়ে থাকা তাঁর কয়েক মিলিয়ন ফলোয়ার তথা রাজনৈতিক মহলে তুমুল জল্পনা। বহু মানুষ সোশ্যাল মিডিয়াতেই ভারতের প্রধানমন্ত্রীকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানাচ্ছেন। তবে বিজেপির সোশ্যাল মিডিয়া সেলের মুখে কুলুপ। মুখ খোলেনি প্রধানমন্ত্রীর দফতর বা সরকারি কোনও সূত্রও। ফলে মোদি কী পদক্ষেপ নেবেন বা নতুন কী চমক দিতে পারেন তা নিয়ে নানা চর্চা শুরু হয়েছে।

অনেকেই বলছেন, সিএএ ইস্যু বা দিল্লির হিংসা নিয়ে পশ্চিমি মিডিয়ার বড় অংশে সরকার বিরোধী প্রচার বা যে অতিরঞ্জিত অসত্যভাষণ শুরু হয়েছে তাতে বিদেশি সংস্থা পরিচালিত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ছেড়ে দিয়ে ভারতীয় প্রযুক্তিতে তৈরি কোনও দেশিয় প্ল্যাটফর্মকে সোশ্যাল মিডিয়ায় নতুন বিকল্প হিসাবে ব্যবহার করতে পারেন নরেন্দ্র মোদি, যা তাঁর মেক ইন ইন্ডিয়া প্রকল্পের সঙ্গে সাযুজ্যপূর্ণ হবে। তবে শেষ পর্যন্ত মোদি কী পদক্ষেপ নেন তা নিয়ে আগ্রহ সর্বস্তরে।

Related articles

পুলিশের ‘ঘর ওয়াপসি’: ওয়েলফেয়ার কমিটি ভেঙে মূল দায়িত্বে ফেরার নির্দেশ ভবানী ভবনের 

রাজ্য পুলিশের অন্দরে প্রশাসনিক সংস্কারের বড়সড় পদক্ষেপ। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গঠিত পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির সদস্যদের এ বার...

ধর্ম-সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে গুণ্ডাদমন: বার্তা বিদায়ী বিরোধী দলনেতার

২০২৬ বিধানসভা নির্বাচন বিজেপির পক্ষে যাওয়ার পর থেকে যেভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার ঘটনা শুরু হয়েছে তার সঙ্গে...

আক্রান্তদের পাশে দাঁড়ান: কালীঘাটের বৈঠকে তৃণমূল নেতৃত্বকে নির্দেশ দলনেত্রীর

”আক্রান্তদের পাশে দাঁড়ান”-বুধবার কালীঘাটে জয়ী বিধায়ক ও দলের নেতৃত্বকে নিয়ে বৈঠকে এই নির্দেশ দিলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

IFA U-13 Football: সোনারপুর ডায়নামিকের বিরুদ্ধে ড্র মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়নের

প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় খেলায় আটকে গেল মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়ন। আইএফএ (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের...