Wednesday, May 6, 2026

জলদাপাড়ায় আগুন আতঙ্কে লোকালয়ে বন্য প্রাণ

Date:

Share post:

বিধ্বংসী আগুনের গ্রাসে এবার জলদাপাড়া অভয়ারণ্য। পুলিশ সূত্রে খবর, অরণ্যের ৮ বর্গ কিমি অঞ্চল জ্বলে গিয়েছে। লেলিহান শিখায় দূর থেকে চোখে পড়ছে লাল আকাশ। দাবানলের ফলে জীবজন্তুদের প্রাণহানি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সোমবার রাতে উত্তরবঙ্গের জলদাপাড়া জাতীয় অভয়ারণ্যের মালঙ্গি বিটেই আগুন লাগার ঘটনা ঘটে। প্রথমে তোর্সার ঘাসবনে আগুন লাগে। শুষ্ক জলবায়ুর ফলে এবং শুকনো পাতা ও খড়কুটোয় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। দাবানলের গ্রাসে চলে যায় ৮ বর্গ কিলোমিটার গভীর জঙ্গল। পুলিশ সূত্রে খবর, আপাতত আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে। কিন্তু কীভাবে ওই আগুন লাগলো, তা নিয়ে চিন্তিত অভয়ারণ্য কর্তৃপক্ষ।

বন দফতরের আশঙ্কা, এক শৃঙ্গ গণ্ডার, বাইসন, হরিণ, নীলগাই, ময়ুর ও অন্যান্য পশু-পাখির প্রাণহানি হতে পারে। অন্যদিকে, জলদাপাড়া সংলগ্ন অঞ্চলের বাসিন্দারা গোটা ঘটনায় উদ্বিগ্ন। দাবানলের শিখায় এবং তাপে ভয় পেয়ে বন্য জীবজন্তুরা লোকালয়ে ঢুকে পড়েছে। যার জেরে আতঙ্কিতদের অনেকেই বাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছে নিরাপদ কোনও স্থানে। গোটা ঘটনায় চিন্তিত পরিবেশপ্রেমীরা। যদিও এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি পুলিশ সূত্রে।

আরও পড়ুন-দিঘায় মৎস্যজীবীদের জালে প্রায় চার কুইন্টাল ওজনের বিশাল সামুদ্রিক মাছ!

Related articles

ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ জেলায় ঘণ্টায় ৭০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস!

সকালে হালকা রোদের দেখা মিললেও বেলা বাড়তে দক্ষিণবঙ্গের আকাশ পুরোপুরি মেঘলা (cloudy weather in South Bengal)। দুপুর থেকেই...

ত্রিপুরা থেকে বাংলা-ক্ষমতায় এসেই লেনিনের মূর্তিতে হামলা বিজেপির! প্রতিহত করা হবে: CPIM

ক্ষমতায় এসেই লেনিনের মূর্তিতে হামলা- ত্রিপুরা থেকে বাংলা একই অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ৪ মে- ভোটের ফল প্রকাশের দিনই...

ঝুঁকি নিচ্ছেই না বিনিয়োগকারীরা, টাকার দামে পতন অব্যাহত

সংঘর্ষ অব্যাহত পশ্চিম এশিয়ায় (Middle East Tensions)। উপসাগর ও সংযুক্ত আরব আমিরশাহীর পরিকাঠামোয় হামলার জেরে টালমাটাল ভূ-রাজনৈতিক পরিস্থিতি।...

বিজয় মিছিলে বুলডোজার নয়: কড়া বার্তা পুলিশ কমিশনারের

ছাব্বিশের ভোটের (2026 West Bengal Eletion Result) ফল প্রকাশ হতে না হতেই রাজ্য জুড়ে শুরু হয়েছে বিজেপির (Win...