Tuesday, June 16, 2026

দিঘায় মৎস্যজীবীদের জালে প্রায় চার কুইন্টাল ওজনের বিশাল সামুদ্রিক মাছ!

Date:

Share post:

দিঘায় প্রায় চার কুইন্টাল ওজনের বিশাল সামুদ্রিক মাছ ধরা পড়ল মৎস্যজীবীদের জালে! স্থানীয় মৎস্যজীবীদের কাছে চিলশঙ্কর নামে পরিচিত এই সামুদ্রিক মাছটি দিঘা মোহনার মৎস্য নীলাম কেন্দ্রে মাত্র ২৭ হাজার টাকায় বিক্রি হয়েছে।
এই মরশুমের সবথেকে বেশি ওজনের এবং বৃহৎ আকৃতির চিলশঙ্কর মাছটি ধরা পড়েছে মোহনারই মঙ্গলচাঁদ মাঝির মা ঝিংলেশ্বরী ট্রলারে। মাছটিকে দেখে মঙ্গলবার সকাল থেকেই রীতিমতো হইচই শুরু হয়ে যায় মোহনার নীলাম বাজারে।
জানা গিয়েছে, বাজারে মাছটিতে নিলামে বিক্রি করার সিদ্ধান্ত নেন ব্যবসায়ীরা। মাছটি কিনেছেন রবীন্দ্রনাথ শ্যামল নামে এক ব্যবসায়ী। ভারতে তো বটেই, বিদেশে এই চিলশঙ্কর মাছের ব্যাপক চাহিদা রয়েছে। সাধারণভাবে খাওয়ার জন্য এই সামুদ্রিক মাছ বাজারে বিক্রি করা হয়।

Related articles

যোগ দিবসের প্রস্তুতির জের, আজ থেকে বন্ধ সুন্দরবনের পর্যটনকেন্দ্র-জঙ্গল সাফারিও!

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে কলকাতায় আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Natendra Modi)। রেড রোডে সাত...

গ্রেফতার তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা মইদুল

আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেফতার করা হল তৃণমূলের (TMC) শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলামকে (Maidul Islam)। ঘটনা ২০২২ সালের।...

ইউক্রেনে ফের রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত ঐতিহাসিক ডরমিশন ক্যাথেড্রাল!

থামছে না রাশিয়া-ইউক্রেন সংঘর্ষ (Russia - Ukraine Conflict), সোমবার রাতভর হামলায় এবার রুশ ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ল ইউক্রেনের রাজধানী...

স্পেনকে রুখে দিয়ে চোখে জল, ৪০ বছরের কেপ ভার্দের গোলরক্ষকের জীবন অনুপ্রাণিত করবে আপনাকেও

স্বপ্নকে বাস্তবে পরিণত করে ফেলা একটা দেশ আজ হইচই ফেলে দিয়েছে। হেভিওয়েট স্পেনকে আটকে দিয়েছে কেপ ভার্দে। বলা...