Tuesday, June 16, 2026

১৩ বছর পর ফের রঞ্জি ট্রফির ফাইনালে বাংলা

Date:

Share post:

১৩ বছর পর ফের রঞ্জি ট্রফির ফাইনালে বাংলা। মঙ্গলবার ইডেনে রঞ্জির সেমিফাইনালে কর্নাটককে ১৭৪ রানে হারাল অভিমন্যু-ঈশ্বরনের বাংলা।
জয়ের জন্য চতুর্থ ইনিংসে ৩৫২ রান তাড়া করতে হত কর্নাটককে। রবিবার তৃতীয় দিনের শেষে ৩ উইকেটে ৯৮ তুলেছিল কর্নাটক। দরকার ছিল আরও ২৫৪ রানের। বাংলা শিবির চেয়েছিল মঙ্গলবার সকালেই কর্নাটককে জোর ধাক্কা দিতে এবং সেই পরিকল্পনা সফল । মুকেশ কুমারের দাপটে হুড়মুড় করে তাসের ঘরের মতো ভেঙে পড়ল কর্নাটক।
মঙ্গলবার সকালে প্রথমেই মণীশ পান্ডে  (১২)-কে ফেরান মুকেশ। মণীশের ক্যাচ নেন শ্রীবৎস গোস্বামী। মুকেশ এর পর নেন সিদ্ধার্থ (০)-র উইকেট। তার পরের বলেই ফেরান শরথ (০)-কে। ১০৩ রানে ৬ উইকেট পড়ে যায় কর্নাটকের।
এর পর মুকেশের শিকার হন দেবদূত (৬২)। দেবদূতই টানছিলেন কর্নাটককে। তিনি ফেরায় বাংলার জয় নিয়ে আর কোনও সংশয় ছিল না। এর পরে ঈশান পোরেল নেন গৌতম (২২)এর উইকেট। এ বার ফের আঘাত দেন মুকেশ। ফেরান রণিত মোরে (৪)-কে।

Related articles

জেনে নিন মঙ্গলের সকালে কত হল হলুদ ধাতুর দাম

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ আপনি যদি সোনা বা রুপো...

কালীঘাটে বিধায়ক কুণালের উপর আক্রমণে পুলিশের জালে চন্দন-রবি, কী পরিচয় ধৃতদের!

প্রাক্তন মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ির সামনে সোমবার বিকেলে সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দেওয়ার সময় আক্রান্ত হন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল...

NEET-র প্রশ্ন ফাঁস রুখতে কঠোর পদক্ষেপ কেন্দ্রের, সাময়িক বন্ধ টেলিগ্রাম

নিট (NEET) প্রশ্নপত্র ফাঁস নিয়ে তোলপাড় দেশ। এবার সেই ঝুঁকি এড়াতে বড় পদক্ষেপ সরকারের। ভারতে সাময়িকভাবে ব্যান করা...

বৃষ্টির পূর্বাভাসের মাঝেও কমছে না গরম, অতিভারী বর্ষণ পাহাড়ে!

বঙ্গে বর্ষার মরসুম (Monsoon Season) শুরু হলেও আবহাওয়ার মেজাজ দেখে সেটা বোঝার উপায় নেই। মঙ্গলবার জেলায় জেলায় বৃষ্টির...