Tuesday, June 16, 2026

নির্বাচনের আগে বামেদের নাগরিক কনভেনশনে যোগ কংগ্রেসের

Date:

Share post:

দরজায় কড়া নাড়ছে পুরনির্বাচন। তা মাথায় রেখেই নাগরিক কনভেনশনের আয়োজন করল শিলিগুড়ি পুরসভা। যদিও মেয়রের দাবি পুরসভার পাঁচ বছর পূর্তি উপলক্ষ্যে এই কনভেনশন। কিন্তু সোমবার দীনবন্ধু মঞ্চে দেখা গেল অন্য চিত্র। এই কনভেনশনে হাজির ছিল বামেদের জোট সঙ্গী কংগ্রেসও। কংগ্রেসের জেলা সভাপতি শঙ্কর মালাকার মেয়রের ভূয়সী প্রশংসাও করেন। এদিন মঞ্চ থেকে মেয়র সকলকে জানান, গত পাঁচ বছর নানা বাধা কাটিয়ে তাঁরা কাজ করেছেন। তার জন্য নাগরিক সমাজকে ধন্যবাদও জানান তিনি। আগামী দিনে কী কী কাজ করবেন তাও জানিয়ে দেন। এদিকে শঙ্কর মালাকার বলেন, “অশোক ভট্টাচার্য যেভাবে বোর্ড চালিয়েছেন তা সত্যি প্রশংসনীয়। এই বোর্ড শহরের জন্য প্রচুর কাজ করেছে। আমি মনে করি এই শহরের উন্নতির জন্য আরও অনেক ফ্লাইওভার প্রয়োজন। সেগুলো রাজ্য সরকার করলে ভালো হয়। শহরের ওপর চাপ কমাতে শিবমন্দির,কাওয়াখালী নিয়ে আরও একটি নগর তৈরি করা উচিত।”

আরও পড়ুন-ঘূর্ণাবর্তের জেরেই ফের বঙ্গে বজ্রপাত-বৃষ্টির পূর্বাভাস

Related articles

যোগ দিবসের প্রস্তুতির জের, আজ থেকে বন্ধ সুন্দরবনের পর্যটনকেন্দ্র-জঙ্গল সাফারিও!

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে কলকাতায় আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Natendra Modi)। রেড রোডে সাত...

গ্রেফতার তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা মইদুল

আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেফতার করা হল তৃণমূলের (TMC) শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলামকে (Maidul Islam)। ঘটনা ২০২২ সালের।...

ইউক্রেনে ফের রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত ঐতিহাসিক ডরমিশন ক্যাথেড্রাল!

থামছে না রাশিয়া-ইউক্রেন সংঘর্ষ (Russia - Ukraine Conflict), সোমবার রাতভর হামলায় এবার রুশ ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ল ইউক্রেনের রাজধানী...

স্পেনকে রুখে দিয়ে চোখে জল, ৪০ বছরের কেপ ভার্দের গোলরক্ষকের জীবন অনুপ্রাণিত করবে আপনাকেও

স্বপ্নকে বাস্তবে পরিণত করে ফেলা একটা দেশ আজ হইচই ফেলে দিয়েছে। হেভিওয়েট স্পেনকে আটকে দিয়েছে কেপ ভার্দে। বলা...