Sunday, June 28, 2026

চিকিৎসায় সামান্য সাড়া দিলেও, এখনও বিপন্মুক্ত নন কিংবদন্তি পিকে

Date:

Share post:

কিংবদন্তি কোচ ও ফুটবলার প্রদীপ বন্দ্যোপাধ্যায় চিকিৎসায় সামান্য সাড়া দিচ্ছেন, তবে তিনি এখনও বিপন্মুক্ত নন। তিরাশি বছর বয়সি পিকে-র এখনও শ্বাসকষ্ট রয়েছে। তাঁর ফুসফুসে কফ জমে থাকায় সমস্যা হচ্ছে বলে চিকিৎসকরা জানিয়েছেন ।
জানা গিয়েছে, আগের তুলনায় অক্সিজেন বেশি নিতে পারলেও তা যথেষ্ট নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। মুখও কিছুটা ফুলে গিয়েছে। তবে কথা বলছেন। মানুষও চিনতে পারছেন।

ফাইল চিত্র

আজ, বুধবার থেকে তাঁর শরীরে অন্য ভাবে অক্সিজেন দেওয়ার চেষ্টা হবে। পিকে-র পারিবারিক সূত্রে জানানো হয়েছে , চিকিৎসকরা তাঁদের জানিয়েছেন আরও বাহাত্তর ঘণ্টা না কাটলে কোনও সিদ্ধান্তে আসা সম্ভব নয়।
রোম অলিম্পিক্সের অধিনায়ক ও এশিয়ান গেমসের সোনাজয়ী ভারতীয় দলের সদস্য পিকে-কে সোমবার বিকেলে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় ভেন্টিলেশনে পাঠনো হয়। বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে প্রায় একুশ দিন ভর্তি আছেন দেশের সর্বকালের অন্যতম সেরা কোচ। ওই হাসপাতালের মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা মঙ্গলবার রাতে পরীক্ষার পরে সরকারি ভাবে জানিয়েছেন, চিকিৎসায় সাড়া দিচ্ছেন চুনী গোস্বামী, তুলসীদাস বলরামের একসময়ের সতীর্থ। আশঙ্কা আছে বলেই তাঁকে আপাতত ভেন্টিলেশনেই  রাখা হবে।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...