Saturday, May 16, 2026

দিল্লির হিংসা ভোলাতেই করোনা আতঙ্ক ছড়ানো হচ্ছে, নাম না করে বিজেপিকে তোপ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

দিল্লির হিংসা ভুলিয়ে দিতেই কেউ কেউ করোনাভাইরাস নিয়ে আতঙ্কের পরিবেশ তৈরি করতে চাইছে- বুনিয়াদপুরের কর্মিসভা থেকে এই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, করোনাভাইরাস বিপজ্জনক, তবে সেটা নিয়ে শুধু শুধু আতঙ্কিত হওয়ার দরকার নেই। তাঁর মতে, এবিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। কিন্তু এই করোনা আতঙ্ক ছড়িয়ে দিল্লির হিংসা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। নাম না করে বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগে মমতা। একই সঙ্গে কয়েকটি সংবাদমাধ্যমও এই স্রোতে গা ভাসাচ্ছে বলে অভিযোগ করেন তৃণমূল নেত্রী।

মুখ্যমন্ত্রী বলেন, দিল্লি হিংসায় যাঁরা মারা গিয়েছেন, তাঁরা মারণ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেল, হয়ত একটি সান্ত্বনা থাকত। কিন্তু তরতাজা প্রাণ হিংসার গুলিতে মারা গিয়েছে। এ ক্ষতি অপূরণীয়। দিল্লির হিংসা সামলাতে বিজেপি সরকার ব্যর্থ বলেও অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-করোনাভাইরাস: অযথা আতঙ্ক নয়, এই নিয়মগুলি অবশ্যই মেনে চলুন

Related articles

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...