Saturday, May 23, 2026

তিহার জেলে বিশেষ ব্যবস্থা, ৪ আসামীর সেলে নেই কোনও লোহার রড, রেলিং, পেরেক

Date:

Share post:

বারবার তিনবার দিন পিছনোর পরে ফের নির্ভয়াকাণ্ডে ৪ দোষীর ফাঁসির দিন ঘোষণা হয়েছে। ২০ মার্চ সকাল সাড়ে ৫টায় তাদের সাজা কার্যকর করার নির্দেশ দিয়েছে দিল্লির পাটিয়ালা হাউজ কোর্ট।

ফাঁসি কার্যকর করতে প্রস্তুতি নিচ্ছে তিহার জেল কর্তৃপক্ষ। চার অপরাধী অক্ষয় ঠাকুর, মুকেশ সিং, বিনয় শর্মা ও পবন গুপ্তকে ৩ নম্বর জেলে রাখা হয়েছে, যেখানে ফাঁসির সাজাপ্রাপ্ত অপরাধীদের রাখা হয়। চারটি আলাদা সেলে রয়েছে তারা। ৬ ফুট বাই ৮ ফুটের সেলে কোনও লোহার বিম বা রেলিং নেই। নেই কোনও কাপড়। প্রতিটি সেলে ২৪ ঘণ্টা ২জন করে নিরাপত্তারক্ষী মোতায়েন রয়েছেন। এমনকী, শৌচাগারে গেলেও যাতে তাদের মাথা দেখা যায় সেই ব্যবস্থাও রয়েছে।

তিহার জেল সূত্রে খবর, ফাঁসির সাজাপ্রাপ্তরা সেলের দেওয়ালে নিজেদের মাথা ঠুকে আহত করতে চায়। কারণ, নিজেকে আহত করে ফাঁসি পিছিয়ে দেওয়ার চেষ্টা থাকে। এই কারণে, চার অপরাধীকে এই সেলে নিয়ে আসার আগে দেখে নেওয়া হয়েছে, সেলের কোনও দেওয়ালে পেরেক জাতীয় বা ধাতব পদার্থ না থাকে। যাতে কোনও ভাবেই নিজেদের আহত করতে না পারে দোষীরা।
প্রতিটি সেলে দুটি করে সিসি ক্যামেরা লাগানো রয়েছে। ২৪ ঘণ্টা জেলের সুপারের ঘরে সেই সিসিটিভি মনিটর করা হচ্ছে। এই ধরনের ব্যবস্থা তিহারে এই প্রথম বলেই জানিয়েছেন জেলের কর্মীরা।

আরও পড়ুন-রাহুল করোনায় আক্রান্ত কি না পরীক্ষা করা উচিত, কটাক্ষ বিজেপি সাংসদের

Related articles

বিজেপিতে যোগদানের ‘পুরস্কার’ রাঘবকে! নয়া পদ তৃণমূল সাংসদ মেনকাকেও

দলবদলের ‘পুরস্কার’। বিজেপিতে (BJP) যোগদানের ঠিক একমাসের মাথায় নয়া পদ পেলেন রাঘব চাড্ডা (Raghav Chadda)। শনিবার রাজ্যসভার চেয়ারম্যান...

আরশোলাকে ভয়! রাতারাতি ৫১ হাজার নিয়োগ পত্রের ঘোষণা মোদির

প্রতি বছর যে ২ লক্ষ চাকরির প্রতিশ্রুতি বিজেপির সরকার ক্ষমতায় আসার আগে দিয়েছিল, তা কোনও বছরই বিজেপি পালন...

“কার্যত ব্ল্যাকমেলিং”! দলীয় কাউন্সিলরের অস্বাভাবিক মৃত্যুতে ‘দুষ্ট চক্র-যোগের’ অভিযোগ ২ তৃণমূল বিধায়কের

দক্ষিণ দমদম পুরসভার দলীয় কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যুতে পরিবারের পাশে দাঁড়াল তৃণমূল। শনিবার সকালে দক্ষিণ দমদম পুরসভার...

IPL:কোচ পরিবর্তন করতে চাইছে সিএসকে, বাধা সেই ধোনিই!

২০২৩ সালের পর থেকে আইপিএলে(IPL) সিএসকে ( Chennai Super Kings )দলের সাফল্য নেই। স্টিফেন স্লেফিংয়ের বদলে এবার নতুন...