Sunday, May 3, 2026

বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টি হবে আজও! কী বলছে হাওয়া অফিস?

Date:

Share post:

গত তিনদিন ধরে রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি চলছে। কখনও হালকা কখনও মাঝারি। বৃষ্টির সঙ্গে চলছে কখনও ঝোড়ো হাওয়াও। শুক্রবার রাতেও বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, সোম ও মঙ্গলবার বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দোল, হোলিতে মনোরম আবহাওয়া থাকবে। রাত ও সকালের দিকে হালকা ঠান্ডা ভাব। তবে বেলা বাড়লে বাড়বে তাপমাত্রা। উত্তরবঙ্গে বৃষ্টি চলবে শনিবারেও। রবিবারে সকালের দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার হবে আকাশ। উত্তরবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যার প্রভাবেই শনিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয়ের জন্য যে বিপরীত ঘূর্ণাবর্ত ছিল তা ক্রমশ সরে যাচ্ছে। তাই দাপট কমবে পূবালী হাওয়ার। অন্যদিকে রবিবার থেকেই উত্তর-পশ্চিম হাওয়ার দাপট বাড়বে।
এরফলে রাজ্যে শীত ফিরবে না আর, তবে রাতের দিকে ঠান্ডর আমেজ থাকবে।

Related articles

সাখাওয়াত মেমোরিয়ালের সামনে বিজেপির স্টিকার লাগানো গাড়ি কেন, বিক্ষোভ তৃণমূলের

রবিবার সকালে সাখাওয়াত মেমোরিয়ালের সামনে তৃণমূল কর্মীদের বিক্ষোভ। ১৬৩ ধারা বলবৎ থাকা অবস্থায় বিজেপির স্টিকার লাগানো গাড়ি কি...

ভোটের ফলপ্রকাশের আগেই পান্ডুয়ায় ‘বুলডোজ়ার’ রেলের, ঘরছাড়া বহু 

সোমবার রাজ্যে বিধানসভার ভোট গণনা ও ফলাফল ঘোষণার আগেই শুরু বিজেপির অত্যাচার। শনিবার রাতের অন্ধকারে হুগলির পান্ডুয়ায় বিজেপি...

ভোট গণনায় গাফিলতিতে চাকরি হারাতে হতে পারে সরকারি কর্মীদের! কড়া কমিশন 

বাংলায় দুদফায় নির্বাচন শেষ হওয়ার পর সোমবার রাজ্য জুড়ে ২৯৩ বিধানসভা কেন্দ্রের ভোট গণনা শুরু হবে সকাল আটটা...

রবিবাসরীয় দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস! ভোট গণনার আগের দিন কালবৈশাখীর সতর্কতা

রবিবার সকাল থেকে মেঘলা আকাশ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝেমধ্যেই শোনা যাচ্ছে বাজ পড়ার শব্দ। যদি এখনও পর্যন্ত কোথাও...