Friday, June 12, 2026

আগামী সপ্তাহেই নবান্নে পুর-বৈঠক

Date:

Share post:

দিন ঘোষণা না হলেও, পুর নির্বাচন নিয়ে ইতিমধ্যেই তোড়জোড় শুরু হয়ে গিয়েছে সব মহলে। আগামী সপ্তাহেই নবান্নে মুখ্যসচিব রাজীব সিনহার পৌরহিত্যে বৈঠক ডাকা হয়েছে। সূত্রের খবর, নির্বাচনের দিনক্ষণ নিয়েই সেখানে আলোচনা হবে। ইতিমধ্যেই রাজ্য নির্বাচন কমিশন থেকে চিঠি পৌঁছেছে নবান্নে। এই বৈঠকের পরেই রাজ্য সরকারের পক্ষ থেকে নির্বাচনের দিনের বিষয়ে প্রস্তাব যাবে কমিশনে। এরপরে রাজ্য নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারি করবে। আগামী সপ্তাহের শেষের দিকেই সেই বিজ্ঞপ্তি জারি হতে পারে বলে সূত্রের খবর।

আরও পড়ুন-মৃত্যুবার্ষিকীতে কালিকাপ্রসাদকে শ্রদ্ধা নিবেদন মুখ্যমন্ত্রীর

Related articles

বিজেপির বিজয় মিছিলের বোমায় প্রাণ গেল খুদের! তামান্নায় বিপ্লব, তনভিরে নীরবতা কেন? প্রশ্ন তৃণমূলের

বিজেপির বিজয়োল্লাসের বলি ছোট্ট শিশু! বাংলায় একমাসের বিজেপি সরকারের বিজয় মিছিল থেকে ছোঁড়া বোমার আতঙ্কে বাইক থেকে ছিটকে...

এক দিকে ‘জনতার বিধানসভা’, অন্য দিকে সাংবাদিকদের পথ রুদ্ধ! অধ্যক্ষের ডিজিটাল দাওয়াই ঘিরে তুঙ্গে দ্বিচারিতার বিতর্ক

এক দিকে বিধানসভাকে আরও স্বচ্ছ, আধুনিক ও জনমুখী করে তোলার একগুচ্ছ রূপরেখা, অন্য দিকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের প্রবেশাধিকারে...

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...