Tuesday, March 3, 2026

আজ ওয়াংখেড়েতে মুখোমুখি শচিন-লারা, ক্রিকেট প্রেমীদের উন্মাদনা তুঙ্গে

Date:

Share post:

আজ শনিবার মুম্বইয়ের ওয়াংখেড়েতে মুখোমুখি শচিন তেন্ডুলকর ও ব্রায়ান লারা।রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে উদ্বোধনী ম্যাচে ভারতীয় কিংবদন্তীদের মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তীরা। যার মুখ্য আকর্ষণ হলেন শচিন তেন্ডুলকর ও ব্রায়ান লারা।
খেলোয়াড় জীবনে এঁদের নিয়ে তুমুল আগ্রহ ছিল ক্রিকেট প্রেমীদের মধ্যে। অবসর নেওয়ার পরও তা যে বিন্দুমাত্র কমেনি, এই ম্যাচই তার প্রমাণ। ওয়াংখেড়েতে শচিন-লারাকে দেখার জন্য অনেকেই হাজির থাকবেন। এই ম্যাচ খেলার জন্য শচিন অবশ্য নেটে যথেষ্ট সময়ও দিয়েছেন।
এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট নিয়ে যুবরাজ সিং বলেছেন, ‘শরীর হয়তো আগের মতো দেবে না। কিন্তু আমরা সেরাটাই দেব। বিশ্বকাপজয়ী টিমের অনেকেই এই ম্যাচে খেলবে। ব্যাটিং, বোলিং নিয়ে খুব একটা প্রশ্ন নেই, তবে ফিল্ডিং নিয়ে অবশ্যই চাপ থাকবে।’
ওয়েস্ট ইন্ডিজের কার্ল হুপার বলেছেন, ‘আমাদের শরীর পুরোনো হয়েছে। কিন্তু প্রতিদ্বন্দ্বিতা কমেনি। ম্যাচ দেখার জন্য স্টেডিয়াম ভরে যাবে। আমরা একটা ভালো ম্যাচ উপহার দেওয়ার চেষ্টা করব।’
তবে শুধু শচিন কিংবা লারা নন, এককথায় ওয়াংখেড়েতে আজ চাঁদের হাট। সচিন নেতৃত্বাধীন ভারতীয় দলে থাকছেন যুবরাজ সিং, জাহির খান কিংবা মুনাফ প্যাটেলের মতো বিশ্বজয়ী দলের সদস্যরা। ঠিক তেমনই ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ড স্কোয়াডে রয়েছেন কার্ল হুপার, শিবনারায়ণ চন্দ্রপল, রামনরেশ সারওয়ানের মতো নাম। থাকছেন স্প্রিন্টার যোহান ব্লেকও। পাঁচ দেশের এই ওয়ার্ল্ড সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামার আগে মুম্বইয়ে শুক্রবার নেটে রীতিমতো গা ঘামিয়েছেন দু’দলের ক্রিকেটাররা।

spot_img

Related articles

চন্দ্রগ্রহণের জেরে পিছিয়ে গেল সূর্যদের অনুশীলন! নিয়ম ভেঙে শাস্তির মুখে সঞ্জু?

আগামী বৃহস্পতিবার টি২০ বিশ্বকাপের (T20 World Cup )সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে নামছে ভারত। সোমবারই মুম্বইয়ে পৌছে যায় টিম ইন্ডিয়া।...

ইরানের মিসাইল রেঞ্জে শাহরুখ-সলমনদের ভিলা, দুবাইয়ের নিরাপত্তা নিয়ে চিন্তায় সেলেব্রিটিরা 

ট্যাক্স-ফ্রি আভিজাত্য আর নিশ্চিদ্র নিরাপত্তার ভরসায় আরব সাগরের তীরে দ্বিতীয় ঘর বেঁধেছিলেন বিশ্বের তাবড় সেলেব্রিটিরা। কিন্তু পশ্চিম এশিয়ার...

সংসদীয় রাজনীতির জাতীয় ময়দানে নীতীন নবীন: বিজেপির ৯ মনোনয়নে মাত্র ১ মহিলা

একেবারে অনামী রাজনীতিককে বিজেপির জাতীয় সভাপতি পদে তুলে এনে কার্যত মোদি-শাহরা বিজেপিতে নিজেদের ক্ষমতাকে কায়েম রাখারই ব্যবস্থা করেছিলেন।...

রিচার পর সোনিয়া, সোনার মেয়ের নামে ফের বিচারাধীন তকমা নির্বাচন কমিশনের

গোটা এসআইআর (SIR) পর্বে সাধারণ মানুষদের মতোই দেশের হয়ে প্রতিনিধিত্ব করা ক্রীড়াবিদদেরও কমিশনের শুনানির মুখে পড়তে হয়। তাদের...