Friday, May 22, 2026

ফের শহরের বুকে ব্যাংক জালিয়াতির শিকার এক বৃদ্ধ! ঘটনা চমকে দেওয়ার মতো

Date:

Share post:

ফের শহরের বুকে ব্যাংক জালিয়াতি। এবার প্রতারণার শিকার বেহালা পর্ণশ্রীর এক বৃদ্ধ। ওই ব্যক্তির নাম স্বপন ঘোষ। ফোন পে’র মাধ্যমে মাঝেমধ্যে বাড়ির ইলেকট্রিক, টেলিফোন বিল জমা দিতেন তিনি।

গতকাল, শুক্রবার তার ফোনে হঠাৎ একটি মেসেজ আসে। সেখানে বলা হয়, কেওয়াইসি ফর্ম আপডেট করতে হবে, না করলে ফোন পে ব্যবহার করতে পারবেন না। বৃদ্ধ ব্যক্তি ফোনে জিজ্ঞাসা করে তাহলে কী করতে হবে, ফোনের ওপারে থাকা ব্যক্তি হিন্দিতে বলে, “আপনাকে আমাদের ফোন পে কাস্টোমার কেয়ার-এ ফোন করতে হবে।” এরপর একটি নম্বর দেন তিনি।

ওই নম্বরে ফোন করার পরে উল্টোদিকের ব্যক্তি টিম্ ভিওয়ার বলে একটি অ্যাপস ডাউনলোড করার কথা বলেন এবং কিছুক্ষণ ফোনে হোল্ড করতে বলেন। খানিকক্ষণ ফোন হোল্ডে রেখে বৃদ্ধ ব্যক্তির সঙ্গে কথোপকথন করার পর ওই বৃদ্ধ ব্যক্তিকে একটি লিঙ্ক পাঠানো হয় এবং বলা হয় এই লিঙ্কে দু’টাকা ফোন পে’র মাধ্যমে পাঠাতে।

যখন বৃদ্ধ ব্যক্তি ২টাকা পাঠান, তখন দেখেন ওই ব্যক্তির ব্যাংক একাউন্ট থেকে দুই খেপে ৯ হাজার টাকা থেকে মোট ১৮ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে। এবং তারপরে ফোন কেটে যায়। ইতিমধ্যেই ওই ব্যক্তি এই ঘটনার অভিযোগ জানিয়েছে পর্ণশ্রী থানায়। ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। সাইবার ক্রাইমেও অভিযোগ করা হয়েছে।

আরও পড়ুন-পুরভোটের আগেই বাম কাউন্সিলর যোগ দিলেন তৃণমূলে! কে জানেন?

Related articles

গ্রেফতারির ১০ দিনের মাথায় জামিন পেলেন বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা গর্গ

অবশেষে জামিন মিলল বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা গর্গ চট্টোপাধ্যায়ের (Garga Chatterjee)। শুক্রবার ২০০০ টাকার বন্ডে তাঁর অন্তর্বর্তিকালীন জামিন মঞ্জুর...

বিকাশের সওয়ালে স্বস্তিতে অদিতি-দেবরাজ! ১৯ জুন পর্যন্ত গ্রেফতার করা যাবে না, মৌখিক নির্দেশ হাই কোর্টের

আদালতের (Kolkata High Court) নির্দেশে আপাতত স্বস্তিতে প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সী (Aditi Munsi) এবং তাঁর স্বামী তথা...

১০ দিনের মধ্যে বাংলাদেশ থেকে ফেরাতে হবে সোনালির স্বামীকে: নির্দেশ সুপ্রিম কোর্টের

আরও একবার সোনালি বিবির ঘটনায় কেন্দ্রের বিজেপির সরকারের স্বৈরাচারী ও প্রতিহিংসামূলক রাজনীতির মুখোশ খুলে গেল দেশের সর্বোচ্চ আদালতে।...

সরকারি বাসে বিনামূল্যে সফরে জরুরি ডিজিটাল স্মার্ট কার্ড! আবেদন করবেন কীভাবে

বিধানসভা নির্বাচনের (Assembly Election) আগেই বিজেপি (BJP) প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতায় এলে মহিলাদের সরকারি বাসে (Government Bus) যাতায়াত ফ্রি...