Friday, June 19, 2026

ইয়েস ব্যাঙ্ক সঙ্কট-কাণ্ডে কেন্দ্রের সমালোচনায় সরব চিদাম্বরম

Date:

Share post:

ইয়েস ব্যাঙ্ক সঙ্কট-কাণ্ডে কেন্দ্রের সমালোচনায় সরব পি চিদাম্বরম। প্রাক্তন অর্থমন্ত্রীর সাফ কথা, এসবিআইয়ের সাহায্যে ইয়েস ব্যাঙ্ককে চাঙ্গা করার সিদ্ধান্তে পরিকল্পনার অভাব রয়েছে। তাঁর যুক্তি, “ইয়েস ব্যাঙ্ককে অধিগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে এসবিআই। তাও শেয়ারপিছু ১০ টাকা মূল্যে। ইয়েস ব্যাঙ্কের এখন বাজারে শেয়ার মূল্য শূন্য। তাই কোন পরিকল্পনা থেকে এসবিআই স্বেচ্ছায় এই সিদ্ধান্ত নিল তা আমার ধারণা নেই। ঠিক যেভাবে এলআইসি-কে বাধ্য করা হয়েছিল আইডিবিআইয়ের শেয়ার কিনতে।” তিনি দাবি করেন, পরিকল্পনাহীন লোন বরাদ্দ করা হয়েছে। কিন্তু সেই লোন, বাজার থেকে কীভাবে ব্যাঙ্কের কোষাগারে ফিরিয়ে আনা সম্ভব, তার দিশা দেখানো ছিল না।
শুক্রবারই ইয়েস ব্যাঙ্ককে দেউলিয়ার হওয়ার হাত থেকে বাঁচাতে একাধিক সিদ্ধান্ত ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। মোরাটরিয়াম ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্কও। পাশাপাশি তিনি পুরো ঘটনার দায় চাপিয়েছেন পূর্বতন ইউপিএ সরকারের ঘাড়ে। নাম না করে সেদিন কাঠগড়ায় তুলেছিলেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম আর কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে। এই কটাক্ষের জবাবে শনিবার চিদাম্বরম বলেন, “মাঝে মাঝে আমি যখন অর্থমন্ত্রীর কথা শুনি, ভাবি এখনও ইউপিএ ক্ষমতায় আছে। আমি এখনও অর্থমন্ত্রী আর উনি বিরোধী বেঞ্চে।”
তাঁর দাবি, এটা অব্যবস্থা। একটা সঙ্কট ঢাকতে, ভবিষ্যতের জন্য আর একটা সঙ্কটের পথ খুলে দেওয়া।
ইয়েস ব্যাঙ্কের আর্থিক অবস্থার শোচনীয় পরিস্থিতি দেখে আসরে নেমেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চেয়ারম্যান রজনীশ কুমার শনিবার জানিয়েছেন, ইয়েস ব্যাঙ্কের পুনর্গঠন পরিকল্পনায় আরবিআইয়ের পাশে থেকে ওই ব্যাঙ্কের ৪৯ শতাংশ শেয়ার কিনে নিতে চান তাঁরা। এই বিষয়ে এসবিআই আগামী সোমবারের মধ্যে আরবিআইয়ের কাছে আবেদন করবে।

Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...