Saturday, June 20, 2026

ঔষধি দিবসে আবেগতাড়িত হয়ে পড়লেন মোদি

Date:

Share post:

শনিবার জন ঔষধি দিবস পালন করেন নরেন্দ্র মোদি। এদিন বেশ কয়েকটি রাজ্যে সরাসরি ফোনেও কথা বলেন তিনি। এই ফোনালাপের মাঝে এক মহিলার কথা শুনে আবেগতাড়িত হয়ে পড়লেন প্রধানমন্ত্রী।

দেরাদুনের বাসিন্দা দীপা সাহা। তিনি কীভাবে জন ঔষধি যোজনায় উপকৃত হয়েছেন সেকথাই জানাচ্ছিলেন দেশের প্রধানমন্ত্রীকে। তিনি বলেন, ২০১১ সালে প্যারালাইসিসে আক্রান্ত হন তিনি। ওষুধের খরচের জেরে সংসার চালানো তাঁর পক্ষে রীতিমতো কষ্টসাধ্য হয়ে পড়ে। ওই মহিলা জানান, আগে তাঁর খরচ হত মাসিক ৫ হাজার টাকা। ওই যোজনায় অন্তর্ভুক্তির পর তাঁর খরচ হয় দেড় হাজার টাকা। মোদীকে ধন্যবাদ জানিয়ে ওই মহিলা বলেন, দেড় হাজার টাকায় ওষুধ কিনে তিনি বাকি টাকা দিয়ে সংসার খরচ চালাতে পারেন। একইসঙ্গে খাবার জন্য ফল কিনতে পারেন। ওই মহিলার কথা শুনে খোদ মোদিও আবেগপ্রবণ হয়ে পড়েন।

আরও পড়ুন-অযোধ্যার রামমন্দিরের জন্য ১ কোটি টাকা অনুদানের ঘোষণা উদ্ধবের

Related articles

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...