Friday, May 15, 2026

কখন, কোথায় দেখা যাবে মহিলাদের টি-টোয়েন্টি ক্রিকেটের বিশ্বকাপ ফাইনাল, জানেন?

Date:

Share post:

আন্তর্জাতিক নারী দিবসে মহিলাদের ক্রিকেটে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি ভারত। সুপার সানডে-তে বিশ্বসেরা হওয়ার লক্ষ্যেই নামছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। প্রথমবার চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়তে মরিয়া হরমনপ্রীতরা। মনে রাখবেন
গোটা বিশ্বকাপে একটাও ম্যাচ হারেনি ভারত। গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল তারা । ফের বিশ্বকাপের ক্লাইম্যাক্সে মুখোমুখি দুই দল। হরমনপ্রীতদের বর্তমান ফর্ম দেখে তাই রবিবারের ম্যাচে ভারতকেই এগিয়ে রাখছেন বিশেষজ্ঞরা। ব্যাটে-বলে বাইশ গজে আগুন ঝড়াচ্ছেন ভারতীয় মহিলা ক্রিকেটাররা। ব্যাট হাতে ভারতের শেফালি ভার্মা দুরন্ত ফর্মে রয়েছেন। টুর্নামেন্টে ১৬১ রান করেছেন তিনি।

আইসিসি ওমেনস টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচটি হবে মেলবোর্নের বিখ্যাত মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে।

ভারতীয় সময় দুপুর ১২:৩০ মিনিটে শুরু হবে ফাইনাল ম্যাচ।

ভারত বনাম অস্ট্রেলিয়া ফাইনাল ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক-এ।

ভারত বনাম অস্ট্রেলিয়া মহারণের লাইভ স্ট্রিমিং দেখা যাবে হটস্টার-এ।

Related articles

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...