Friday, May 15, 2026

রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী তালিকা মিলিয়ে দিল ‘এখন বিশ্ব বাংলা সংবাদ’! দেখে নিন

Date:

Share post:

রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী তালিকা মিলিয়ে দিল এখন বিশ্ব বাংলা সংবাদ। আজ, রবিবার নারী দিবসের দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে তৃণমূলের প্রার্থীদের নাম ঘোষণা করেন। সেখানে প্রার্থী হিসেবে মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করেছেন লোকসভার প্রাক্তন সাংসদ তথা নাট্যব্যক্তিত্ব অর্পিতা ঘোষ, লোকসভার প্রাক্তন সংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দীনেশ ত্রিবেদী, প্রাক্তন সাংসদ ও বিধায়ক তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও রাজ্য তৃণমূল সভাপতি সুব্রত বক্সি এবং প্রাক্তন সংসদ মৌসম বেনজির নূরের। পঞ্চম আসনে অবশ্য মুখ্যমন্ত্রী তাঁর টুইটে কিছু লেখেননি।

আর মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরই মিলে গেল এখন বিশ্ববাংলা সংবাদ-এর খবর। গত কয়েক দিনে প্রকাশিত হওয়া বেশ কয়েকটি প্রতিবেদনে আমরা জানিয়েছিলাম, রাজ্যসভায় তৃণমূলের সম্ভাব্য চার প্রার্থীর নাম। যার মধ্যে সবকটি নামই এখন বিশ্ব বাংলা সংবাদের সঙ্গে একেবারে মিলে গিয়েছে। আমরা এটাও জানিয়ে ছিলাম, এবার অন্য ক্ষেত্রের কোনও প্রতিষ্ঠিত ব্যক্তি নয়, তৃণমূল প্রার্থী করতে চলেছে রাজনীতির অলিন্দ-এ থাকা ব্যক্তিত্বদের। সেটাও অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে।

উল্লেখ্য, এবার রাজ্যসভায় পশ্চিমবঙ্গ থেকে যে ৫টি আসন শূন্য হয়েছে, অঙ্কের বিচারে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ৪টি আসনে সরাসরি জয় পেতে চলেছে। হিসাব বলছে, পঞ্চম আসনেও নির্ধারণকারী শক্তি হিসেবে কাজ করবে মমতা বন্দ্যোপাধ্যায়-এর দল।

আরও পড়ুন-BREAKING: রাজ্যসভায় তৃণমূলের নিশ্চিত দীনেশ-মনীশ-সুব্রত, চতুর্থ আসনে মৌসম বা বাশার

Related articles

ভোজশালা মন্দিরই! নমাজের জন্য অন্য জায়গা খুঁজে নেওয়ার নির্দেশ মধ্যপ্রদেশ হাই কোর্টের

বিতর্কিত ভোজশালা মন্দির-কমল মওলা মসজিদ মামলায় ঐতিহাসিক রায় দিল মধ্যপ্রদেশ হাই কোর্ট (Madhya Pradesh High Court)। শুক্রবার দীর্ঘ...

ভোট লুঠ হয়েছে, গণতান্ত্রিক উপায়ে বদলা নেব: মমতা, তৃণমূল নেতৃত্বকে আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ানোর নির্দেশ

ভোট লুঠ হয়েছে। গণতান্ত্রিক উপায়ে এর বদলা নেব। শুক্রবার, কালীঘাটে পরাজিত প্রার্থীদের নিয়ে বৈঠক মত তৃণমূল (TMC) সভানেত্রী...

লালকেল্লা বিস্ফোরণ মামলায় চাঞ্চল্যকর মোড়, জঙ্গি যোগের ইঙ্গিত-সহ চার্জশিট জমা NIA-এর

দিল্লির লালকেল্লা (Red Fort in Delhi) সংলগ্ন ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণ মামলার তদন্তে অগ্রগতি। প্রায় ৬ মাস তদন্তের...

আংশিক ভার্চুয়াল সুপ্রিম কোর্ট: জ্বালানি বাঁচাতে বিচারপতিদের কার পুল

জ্বালানি সংকটে কেন্দ্রের নীতি মেনে এবার পদক্ষেপ গ্রহণ দেশের শীর্ষ আদালতের। ইরান-আমেরিকা যুদ্ধ পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের সচেতনতামূলক প্রচারকে...