Tuesday, May 19, 2026

সৌদি আরব থেকে ফিরে মৃত্যু, করোনা আতঙ্ক মুর্শিদাবাদে

Date:

Share post:

সৌদি আরব থেকে দেশের বাড়িতে ফিরে ছিলেন শনিবার, আর রবিবার মৃত্যু হল মুর্শিদাবাদের নবগ্রামের বেলপুকুর গ্রামের বাসিন্দা বছর তেত্রিশের জিনারুল হকের। আর তার জেরে করোনা আতঙ্ক ছড়িয়েছে গোটা জেলায়।

শনিবার সৌদি আরব থেকে বাড়ি ফেরেন জিনারুল। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে রবিবার সকাল ৯টা নাগাদ মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিন দুপুরে তাঁকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়। হাসপাতাল সূত্রে খবর, বিকেল ৫টা নাগাদ ওই যুবকের মৃত্যু হয়। মৃত যুবকের রক্তের নমুনা বেলেঘাটা আই ডি হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। যদিও মৃতের পরিবার সূত্রে খবর, জিনারুলের হাই ব্লাডসুগারের সমস্যা ছিল। তবে কী কারণে রোগীর মৃত্যু হয়েছে সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনও বক্তব্য পাওয়া যায়নি।

Related articles

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...