Tuesday, March 17, 2026

বিদেশ পালানোর ছক বানচাল, বিমানবন্দরে আটকানো হল ইয়েস ব্যাঙ্ক কর্তার মেয়েকে

Date:

Share post:

ইয়েস ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা রাণা কাপুরকে রবিবার সকালে গ্রেফতার করে হেফাজতে নিয়েছে ইডি। আর এদিনই সন্ধ্যায় লন্ডন যাওয়ার বিমান ধরতে মুম্বই বিমানবন্দরে রাণার মেয়ে রোশনি পৌঁছতেই তাঁকে আটকানো হল। বহু কোটি টাকার আর্থিক কেলেঙ্কারি সামনে আসার পর রোশনি কাপুর বিদেশে পালাচ্ছিলেন বলে সন্দেহ। কিন্তু রানা ও তাঁর পরিবারের সদস্যদের নামে দেশের বিমানবন্দরগুলিতে লুকআউট নোটিস জারি থাকায় পালাতে পারেননি রোশনি। ফলে এবার অন্তত বিজয় মালিয়া, মেহুল চোকসি বা নীরব মোদিদের পুনরাবৃত্তি হয়নি। ইডির অভিযোগ, বিভিন্ন সংস্থাকে ইয়েস ব্যাঙ্কের ঋণ দেওয়ার পর সেই সংস্থাগুলি কোটি কোটি টাকা কিকব্যাক দিত রানার স্ত্রী বিন্দু ও তিন কন্যা রাখী, রোশনি ও রাধার মালিকানাধীন কোম্পানিতে। এভাবেই ঘুরপথে ইয়েস ব্যাঙ্কের টাকাই ঢুকত ব্যাঙ্ক কর্তার ব্যক্তিগত তহবিলে।

এদিকে ইয়েস ব্যাঙ্কের আর্থিক কেলেঙ্কারি ও বিদেশে বেআইনি টাকা পাচারের অভিযোগে ব্যাঙ্কের অন্যতম প্রতিষ্ঠাতা ও প্রাক্তন সিইও রাণা কাপুরকে তিনদিনের ইডি হেফাজতে পাঠিয়েছে মুম্বইয়ের আদালত। ১১ মার্চ পর্যন্ত তাঁকে হেফাজতে পেয়েছে তদন্তকারী সংস্থা ইডি। গ্রেফতারের পর রবিবারই তাঁকে আদালতে পেশ করা হয়। ইডির অভিযোগ, তদন্তে সহযোগিতা করছেন না কাপুর। ইডি বলে, রাণা কাপুর এবং ডিএইচএফএল অপরাধমূলক ষড়যন্ত্রে যুক্ত। ৬০০ কোটির বেআইনি আর্থিক লেনদেন হয়েছে। রাণা ও তাঁর পরিবারের সদস্যরা ব্যাঙ্ক ঋণের বিনিময়ে বিশাল অঙ্কের কিকব্যাক নিয়েছেন।

 

spot_img

Related articles

মিশন সফল! হরমুজ দিয়ে ভারতে পৌঁছল ‘নন্দা দেবী’

প্রায় ৯০ হাজার মেট্রিক টনের বেশি এলপিজি নিয়ে ভারতের দিকে এগিয়ে আসছিল শিবালিক এবং নন্দা দেবী। ১৬ মার্চ...

প্রার্থীতালিকা প্রকাশের আগে তৃণমূলে প্রাক্তন ক্রিকেটার, যোগদান দুই ভিন্ন সম্প্রদায়ের শিক্ষাবিদদেরও

রাজ্যে বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election Date) নির্ঘণ্টও প্রকাশিত হয়েছে। এবার প্রার্থীদের নাম প্রকাশ্যে আসার পালা। মঙ্গলবার...

KYC ছাড়া মিলবে না গ্যাস, জ্বালানি সংকটে সাধারণ মানুষের জন্য নতুন নিয়ম কেন্দ্রের

গ্যাসের অফিসের লম্বা লাইন, অসুস্থ হয়ে পড়ছেন বয়স্করা। কিন্তু তাতেও কোন ভ্রুক্ষেপ নেই। এবার আবার নতুন নিয়ম চালু...

বলিউডে দুঃসংবাদ, প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী নবনীন্দ্র 

সাতসকালে দুঃসংবাদ, ৭৬ বছর বয়সে প্রয়াত ভারতীয় বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী নবনীন্দ্র বেহেল (Navnindra Behl)। বর্ষীয়ান অভিনেত্রীর ছেলে...