Wednesday, May 20, 2026

করোনার প্রভাব: বাতিল মোদির বাংলাদেশ সফর

Date:

Share post:

করোনার প্রভাব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরেও। বেশ কিছুদিন ধরে বিদেশযাত্রা বন্ধ রেখেছেন তিনি। এবার তাঁর বাংলাদেশ সফরও বাতিল হল। সংবাদ সংস্থা সূত্রে খবর, ১৭ মার্চ ‘মুজিব বর্ষ’ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর। ‘ বঙ্গবন্ধু’-র জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে মোদিকে আমন্ত্রণ জানিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি দুই রাষ্ট্র প্রধানের মধ্যে বৈঠক হওয়ার কথাও ছিল। কিন্তু বিশ্বজুড়ে করোনাভাইরাসের প্রকোপে ‘মুজিব বর্ষ’ অনুষ্ঠান বাতিল ঘোষণা করেছে বাংলাদেশ। সেদেশে ইতিমধ্যে তিন জনের শরীরে করোনাভাইরাস সংক্রমণের মিলেছে। আক্রান্তদের মধ্যে এক জন সম্প্রতি ইতালি থেকে ফিরেছেন। কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে আরও তিন জনকে। এর জেরেই প্রধানমন্ত্রীর সফর বাতিল করা হয়।

Related articles

অস্ত্র আইনে মামলা! গ্রেফতারি এড়াতে আদালতে আত্মসমর্পণ পুত্র-সহ সাংসদ মালার

অস্ত্র আইনে মামলা রুজু হওয়ায় গ্রেফতারি এড়াতে আদালতে আত্মসমর্পণ করলেন সাংসদ মালা রায় (Mala Ray)। একই সঙ্গে আত্মসমর্পণ...

প্রতিশ্রুতি মতো জমি হস্তান্তর শুরু: BSF-কে ২৭ কিমি জমি দেওয়ার কথা জানালেন মুখ্যমন্ত্রী

বাংলায় বিজেপি ক্ষমতায় এলে বাংলাদেশের সঙ্গে ভারতের বাংলার সীমান্তে কাঁটাতারের বেড়া পড়বে। ক্ষমতায় আসার পরে প্রথম মন্ত্রিসভার বৈঠক...

অভিষেককে নোটিশ ঘিরে জল্পনা: বিধানসভা থেকে অবস্থান স্পষ্ট তৃণমূলের

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ভাঙার নোটিস প্রসঙ্গে প্রতিক্রিয়া দিলেন বন্দরের বিধায়ক ফিরহাদ হাকিম (Firhad Hakim)...

ISL: দিল্লির বিরুদ্ধে নামার আগেই ধাক্কা বাগানে, শেষ পর্যন্ত লড়াইয়ের বার্তা লোবেরার

বৃহস্পতিবার আইএসএলের(ISL) ভাগ্য নির্ধারণ। খাতায় কলমে খেতাব জয়ের সম্ভাবনা আছে মোহনবাগানের(Mohun Bagan)। স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে নামার আগে...