Tuesday, June 9, 2026

রিয়াল কাশ্মীরকে হারিয়ে মোহনবাগানের আই লিগ জয়ের পথ সহজ করে দিল লাল-হলুদ

Date:

Share post:

ইস্টবেঙ্গল: ১(ভিক্টর পেরেজ)
রিয়াল কাশ্মীর: ০

মরশুমের শেষদিকে এসে চিরপ্রতিন্দ্বন্দ্বী মোহনবাগানকে বেশ কিছুটা সুবিধা পাইয়ে দিল ইস্টবেঙ্গল। আই লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে রিয়াল কাশ্মীরকে হারিয়ে দিল লাল-হলুদ শিবির। শ্রীনগরে কড়া নিরাপত্তার মধ্যে আয়োজিত ম্যাচ শেষ হল ১-০ গোলের ব্যবধানে। ফলে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এল মারিও বাহিনী। এবং একই সঙ্গে রিয়াল কাশ্মীর পয়েন্ট খোয়ানোর জন্য সুবিধা পেয়ে গেল মোহনবাগান। যা পরিস্থিতি তাতে আগামীকাল মঙ্গলবার ঘরের মাঠে আইজলকে হারালেই আই লিগ চ্যাম্পিয়ন হয়ে যাবে  সবুজ-মেরুন শিবির।
সোমবার দোলের দিন অ্যাওয়ে ম্যাচে লাল-হলুদের লড়াইটা বেশ কঠিন ছিল। এমনিতেই গত ছ’টা ঘরোয়া ম্যাচে শুধুমাত্রা একটাতে হেরেছে রিয়াল কাশ্মীর। তাছাড়া, এই ম্যাচটিও ইস্টবেঙ্গলের থেকে রিয়াল কাশ্মীরের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। কারণ, লিগ জয়ের যে সামান্য সম্ভাবনা এখনও বেঁচে আছে, তা জিইয়ে রাখতে নিজেদের শেষ সবকটি ম্যাচই জিততে হতো রিয়ালকে। কিন্তু, এই গুরুত্বপূর্ণ ম্যাচে নিজেদের সেরা ফুটবল খেলতে পারল না রিয়াল কাশ্মীর। গোটা ম্যাচে একপ্রকার সমানে সমানে লড়াই হলেও শেষদিকে পেনাল্টি থেকে গোল করে ইস্টবেঙ্গলকে জিতিয়ে দেন ভিক্টর পেরেজ।
ফলে রিয়াল কাশ্মীরের জন্য লিগজয় একপ্রকার অসম্ভব হয়ে গেল। অন্যদিকে, এই জয়ের ফলে টানা পাঁচ ম্যাচ অপরাজিত থাকল লাল-হলুদ শিবির।একই সঙ্গে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এল তাঁরা।

Related articles

এবার নবান্ন! ক্ষমতায় এসেই শুরু গৈরিকীকরণ

বাংলায় তৃণমূল সরকারের সময়ে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প রং রাজনীতির শিকার হয়েছিল। যার ফলে বঞ্চিত হয়েছেন বাংলার...

প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষীর জামিনের আবেদন খারিজ, FIR-এ আরও কড়া ধারা যোগ

প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। উল্টে তাঁর বিরুদ্ধে...

লোকভবনে মাধ্যমিকের কৃতীদের সংবর্ধনা, নিজের জীবনসংগ্রাম ও সাফল্যের তিন মন্ত্র শোনালেন রাজ্যপাল

মাধ্যমিক পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করা রাজ্যের কৃতী পড়ুয়াদের বিশেষ সংবর্ধনা দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। মঙ্গলবার...

তালা ভেঙে সুরুচি সংঘে পুলিশ, স্বরূপকে পাশে বসিয়ে ক্লাবঘরে তল্লাশি তদন্তকারীদের

ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসকে (Federation President Swarup Biswas) মঙ্গলবার (Tuesday) দুপুরে দক্ষিণ কলকাতার সুরুচি সংঘ ক্লাবে (Suruchi Sangha...