Sunday, May 17, 2026

তুষারঝড়ে আটকে পড়েছিলেন পর্যটকরা, ত্রাতা সেনাবাহিনী

Date:

Share post:

ফের ত্রাতার ভূমিকায় ভারতীয় সেনাবাহিনী। তুষার ঝড়ে জেরে অরুণাচল প্রদেশের সেলা পাস এলাকায় আটকে পড়েন ৩৯০ জন পর্যটক। শনিবার থেকে রবিবার রাত পর্যন্ত তাঁদের উদ্ধার করে নিরাপদ জায়গায় পৌঁছে দিলেন ভারতীয় জওয়ানরা।

গুয়াহাটি থেকে ভারতীয় সেনার মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল পি খোঙ্গসাই জানান, গত কয়েকদিন ধরেই তুষারপাত চলছে অরুণাচলের সেলা পাসসহ আশপাশের এলাকায়। শনিবার বিকেলে তা ভয়াবহ আকার ধারণ করে। ১৪ হাজার ফুট উচ্চতায় সেলা পাসে আটকে পড়েন পর্যটকরা। বেশিরভাগ জায়গাতেই তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যায় । শনিবার রাত থেকে তাঁদের উদ্ধারের চেষ্টা শুরু করে সেনা বাহিনী। প্রায় ১৬ ঘণ্টার চেষ্টায় ১৭৫টি গাড়ি করে মহিলা ও শিশু-সহ ৩৯০ জনকে উদ্ধার করে নিরাপদ জায়গায় সরানো হয়। উদ্ধারের পরে পর্যটকদের প্রাথমিক চিকিৎসা করা হয়। দেওয়া হয় গরম খাবার ও প্রয়োজনীয় ওষুধ। সূত্রের খবর, প্রাথমিক ধাক্কা সামলে এখন সবাই মোটামুটি সুস্থ।

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...