Thursday, May 14, 2026

রাজ্য সরকারের সংকট আর জ্যোতিরাদিত্য সোয়াইন ফ্লু?

Date:

Share post:

মধ্যপ্রদেশে সরকারের টালমাটাল পরিস্থিতির মধ্যে নয়া নাটক। বিক্ষুব্ধ কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া না কি সোয়াইন ফ্লুতে আক্রান্ত। অন্তত এমনটাই জানাচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং। দোল পূর্ণিমার রাতেই অমাবস্যা কমলনাথের সরকারের। মন্ত্রিসভাকে ইস্তফা দিইয়েছেন মুখ্যমন্ত্রী। আগেই বিজেপি শাসিত কর্নাটকে গিয়েছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার ঘনিষ্ঠ ১৭ জন বিধায়ক। কিন্তু জ্যোতিরাদিত্য কোথায়? মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং জানান, “তাঁর সঙ্গে যোগযোগ করা যাচ্ছে না। তিনি কথা বলতে পারছেন না। শোনা যাচ্ছে, তাঁর সোয়াইন ফ্লু হয়েছে”। এরপরেই দিগ্বিজয় সিং বলেন, “যো সহি কংগ্রেসী হ্যায়, উও কংগ্রেস মে রহেগা।”

এদিকে সূত্রের খবর, রাহুল গান্ধীর ঘনিষ্ঠ বলে পরিচিত ‘সিন্ধিয়াজি’ দিল্লিতেই রয়েছেন। তাঁর সঙ্গে রফা করতে চাইছে কংগ্রেস। আর সেটা চাইছে, মধ্যপ্রদেশের নেতৃত্ব নয়, গান্ধী পরিবারকে সামনে রেখে। তবে এ বিষয়ে এখনও কোনও ইতিবাচক সূত্র মেলেনি বলে কংগ্রেস সূত্রে খবর।

Related articles

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...