Monday, May 18, 2026

কল্যাণীতে চড়া দর সবুজ-মেরুণ আবিরের

Date:

Share post:

বেইতিয়া, গঞ্জালেস আর মোরান্ত। সবুজ মেরুণের ট্রায়ো। ওদের দেশে ‘লা টমাটিনো’ উৎসব বা টমাটোর উৎসব বিখ্যাত। সোমবার ওরা এদেশের দোলে মাতলেন। পাশ থেকে এক কর্মকর্তা বলে উঠলেন, মঙ্গলবার জিতলে হোলির দিনে সবুজ-মেরুণ আবিরে ঢাকা পড়ে যাবে ড্রেসিংরুম। আজ কল্যাণীতে আইজলকে হারালেই আই লিগ চ্যাম্পিয়ন মোহনবাগান। সোমবার থেকে ছুটি আর উৎসবের মেজাজ। বাগান সমর্থকরা তাই উত্তেজনার পারদে তা দিয়ে চলেছে। কল্যাণীর মাঠে শুধু শেষ বাঁশী বাজার অপেক্ষা। ১৫ ম্যাচে ৩৬ পয়েন্ট। জিতলে ৩৯। আশপাশে কেউ নেই। দরকার ১৫-র ডার্বির আগে লিগ জয় নিশ্চিত করা। টানা ১৩ ম্যাচ অপরাজিত। কিন্তু মাথায় থাকছে দু’বছর আগে এই দলের কাছে হেরে খেতাব হাত থেকে বেরিয়ে গিয়েছিল। তাই এবার সাবধানী পদক্ষেপ। কিন্তু মনে প্রবল আত্মবিশ্বাস। চলছে আবির কেনার হিড়িক। কল্যাণী চড়া দর সবুজ-মেরুণ আবিরের!!

Related articles

FIR খারিজের আবেদন জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

ভোট প্রচারে উসকানিমূলক মন্তব্য করার অভিযোগে বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম শাখায় হওয়া এফআইআরের খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাই...

দেবজ্যোতি মিশ্রের ‘আলোপাখির গান’, চাঁদের হাট জিডি বিড়লা সভাঘরে

সুরের কোনো সীমানা হয় না। দেশকাল ও ভাষার গণ্ডি পেরিয়ে সুরই মানুষকে এক সুতোয় বেঁধে রাখে। বাংলা তথা...

সংখ্যালঘু ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে নেদারল্যান্ডসের কটাক্ষ, কড়া জবাব ভারতের

ভারতের গণতান্ত্রিক পরিকাঠামো, সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং সংখ্যালঘু অধিকার নিয়ে ডাচ প্রধানমন্ত্রী রব জেটেন যে উদ্বেগ প্রকাশ করেছিলেন, তার...

কোর্টের লড়াইয়ে স্বস্তি বিসিসিআই, জ্বালানি সংকটের মধ্যেও চলবে আইপিএল?

মাঠের বাইরে কোর্টের লড়াইয়ে বড় জয় বিসিসিআই(BCCI)। আরটিআইয়ের (RTI) আওতায় পড়বে না ভারতীয় ক্রিকেট বোর্ড। ৮ বছর ধরে...