Tuesday, March 17, 2026

করোনায় মৃত্যুসংখ্যা ৪০০০ পেরোল, ইতালিতে ৪৬৩

Date:

Share post:

নতুন দশকে বিশ্বত্রাস হয়ে উঠেছে নভেল করোনাভাইরাস বা কোভিড-১৯। চিনে উৎপত্তি হওয়া এই মারণ ভাইরাসে বিশ্বের প্রায় ১০০ টি দেশের মানুষ কমবেশি আক্রান্ত। গোটা পৃথিবীতে এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ১ লক্ষ ১০ হাজারে। চিনে আগের চেয়ে সার্বিক পরিস্থিতির কিছুটা উন্নতি ঘটেছে। উহান ছাড়া চিনের অন্য কোনও শহর থেকে নতুন করে আক্রান্তের খবর নেই। চিনে করোনার বলি এপর্যন্ত ৩১৪০। চিনের পরই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে ইতালিতে। ইউরোপের এই দেশে করোনায় প্রাণহানির সংখ্যা সোমবার পর্যন্ত ৪৬৩। করোনায় মৃত্যুসংখ্যার নিরিখে তৃতীয় স্থান ইরানের। এদেশে করোনার বলি ২৩৭। ভারতে আক্রান্তের সংখ্যা ৪৬ হলেও কোনও মৃত্যুর খবর নেই।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, একমাত্র মেরু অঞ্চল বাদে বিশ্বের সব জায়গাতেই করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কা থাকছে। এমনকি সাহারা মরু অঞ্চলেও এর অস্তিত্ব মিলেছে। পৃথিবীর যেসব দেশে করোনাভাইরাসে মানুষ মারা গিয়েছেন সেই দেশগুলি হল চিন, ইতালি, ইরান, দক্ষিণ কোরিয়া, হংকং, জাপান, ফ্রান্স, স্পেন, নেদারল্যান্ড, জার্মানি, ব্রিটেন, সুইৎজারল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ইজিপ্ট, কানাডা, আর্জেন্তিনা, ফিলিপিনস, সান মারিনো, থাইল্যান্ড।

spot_img

Related articles

ট্রান্সজেন্ডার সংশোধনী বিল নিয়ে উদ্বেগ, NALSA রায়ের পক্ষে সরব যুব সমাজ

ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের (Transgender Rights) সদস্য ও বিভিন্ন নাগরিক সমাজ সংগঠন ট্রান্সজেন্ডার পার্সনস (প্রোটেকশন অফ রাইটস) অ্যাক্ট, ২০১৯–এর প্রস্তাবিত...

পিছিয়ে গেল মিনি ডার্বি, মোহনবাগানে ফের চোটের উদ্বেগ

ঈদের কারণে পিছিয়ে দেওয়া হল আইএসএলের(ISL) মিনি ডার্বি। ইস্টবেঙ্গল(East Bengal )বনাম মহামেডান(Mohamedan ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৩ মার্চ।...

তৃণমূলের তালিকায় সাংবাদিকতা জগতের ২ প্রার্থী কুণাল ও দেবদীপ

অনেক কঠিন সময়ে ক্ষুরধার যুক্তি দিয়ে দলের হয়ে লড়েন। নানা ঘাত-প্রতিঘাত সত্ত্বেও ছাড়েননি মমতা-অভিষেকের হাত। রাজ্যসভার সাংসদের পর...

গ্রেফতার করেও কেন্দ্রের সরকারের স্বৈরাচারী বাধা! জেলের কাহিনী শোনালেন সোনম

দেশের শান্তি নষ্ট করার চেষ্টা। বিদেশি এজেন্টের সঙ্গে যোগাযোগ। লাদাখকে অশান্ত করার চেষ্টা। এরকম হাজারো মামলা তাঁর বিরুদ্ধে...