Sunday, June 14, 2026

হোলির দিনেই আই লিগের রঙ হল সবুজ-মেরুন

Date:

Share post:

মোহনবাগান: ১ (পাপা বাবাকার দিওয়ারা)

আইজল এফসি: ০

ম্যাচ তখন শেষ পর্যায়ে। ৭৮ মিনিটেও আইজলের জালে বল ঢোকাতে ব্যর্থ কিবু ভিকুনার ছেলেরা। একটা সময় মনে হচ্ছিল চ্যাম্পিয়ন হওয়ার জন্য হয়তো রবিবার ফিরতি ডার্বির জন্য অপেক্ষা করতে হবে। কিন্তু দ্বিতীয়ার্ধের ৮০ মিনিটের মাথায় এল সেই মুহূর্ত। বেইতিয়ার ডিফেন্স চেরা পাস থেকে পাপার শট আইজলের গোলে জড়িয়ে গেল। বাঁধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়ল কল্যাণী স্টেডিয়াম। পাঁচ বছর পর ফের আই লিগ চ্যাম্পিয়ন হল মোহনবাগান।
এবার নিয়ে দ্বিতীয়বার আই লিগ ঘরে তুলল মোহনবাগান। এদিন খেলা শেষের বাঁশি বাজতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন মোহনবাগানের ফুটবলার ও সমর্থকরা । মাঠে ঢুকে উচ্ছ্বাসে মেতে ওঠেন সবুজ-মেরুন শিবিরের কর্তারাও।
এদিন কল্যাণীতে সবুজ-মেরুন সমর্থকদের ঢেউ আছড়ে পড়েছিল। সমর্থকদের মুখে হাসি ফুটিয়ে আই লিগ চ্যাম্পিয়ন হল মোহনবাগান। চার ম্যাচ বাকি থাকতেই ফের ভারতসেরা শতাব্দী প্রাচীন ক্লাব।
টানা ১৩ ম্যাচে অপরাজিত থেকে মঙ্গলবার কল্যাণীতে আইজল এফসির বিরুদ্ধে মাঠে নেমেছিল কিবু ভিকুনার মোহনবাগান।
হোলির দিনেই আই লিগের রং হল সবুজ-মেরুন। এই চ্যাম্পিয়নশিপের কৃতিত্ব গোটা দলকেই দিচ্ছেন সৃঞ্জয় -দেবাশিসরা। মোহনবাগানের কোচ হিসাবে প্রথমবার আই লিগ জয়ে উচ্ছ্বসিত কিবু ভিকুনাও।

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...