Sunday, June 14, 2026

গ্রাহকদের জন্য বছরে একবার রিচার্জের অসাধারণ প্ল্যান আনল জিও

Date:

Share post:

ফের গ্রাহকদের জন্য দারুণ অফার আনল জিও। বছরে একবার রিচার্জের প্ল্যান। নতুন দামি প্রিপেড প্ল্যান আনল জিও। এবার ৪,৯৯৯ টাকার প্রিপেড প্ল্যানের মেয়াদ প্রায় এক বছর। অন্য সব প্ল্যানের মতোই ৪,৯৯৯ টাকা প্ল্যানেও সব জিও অ্যাপ ব্যবহার করা যাবে। ৩৫০ জিবি হাই স্পিড ডেটা শেষ হলে স্পিড কমে ৬৪ কেবিপিএস হবে।

এই প্ল্যানে থাকছে ৩৫০ জিবি ডেটা। সব জিও নম্বরে আনলিমিটেড ভয়েস কল করা যাবে। অন্য নেটওয়ার্কে ভয়েস কল করার জন্য ১২ হাজার মিনিট টকটাইম পাওয়া যাবে।

এছাড়াও অন্য প্ল্যান গুলি ২,১২১ টাকার একটি প্রিপেড প্ল্যান নিয়ে এসেছে জিও। ২১২১ টাকা প্রিপেড প্ল্যানে প্রতিদিন ১.৫ জিবি ইন্টারনেট ডেটা ব্যবহার করা যাবে। এই প্ল্যানের ভ্যালিডিটি ৩৩৬ দিন। সব জিও নম্বরে আনলিমিটেড ভয়েস কলের সঙ্গেই অন্য নম্বরে ১২ হাজার মিনিট ভয়েস কল করা যাবে। এছাড়াও ২,১২১ টাকা প্ল্যানের গ্রাহকরা প্রতিদিন ১০০টা এসএমএস করতে পারবেন।

Related articles

ওষুধের বদলে ফরমালিন! মধ্যপ্রদেশে শিশু মৃত্যুতে প্রশ্নে AIIMS ভোপাল

দেশজুড়ে উন্নত স্বাস্থ্য পরিষেবা, বিশ্বমানের চিকিৎসা পরিকাঠামো আর সবার জন্য স্বাস্থ্য সুরক্ষার দাবি নিয়ে বারবার প্রচার চালাচ্ছে কেন্দ্রের...

FIFA World Cup: VAR প্রযুক্তিকে নিয়ে বিতর্ক, মিশরের সাত তারা জার্সিতে আপত্তি ফিফার

বিশ্বকাপ (FIFA World Cup) হবে কিন্তু বিতর্ক হবে না, তাই হয় নাকি। বিশ্বকাপ শুরু হতে না হতেই বিতর্কের...

বিমানবন্দরে মাথা গোনা! দিল্লির বৈঠকে দলনেতা ঠিক করার পালা ‘রেবেল’দের

লোকসভার ১৯ তৃণমূল সাংসদ এনডিএ-কে সমর্থন জানানোর দাবি করে সোমবার চিঠি দিয়েছেন। তারপরে সেই তালিকায় যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ...

জেনে নিন রবিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ রবিবার (১৪ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...