Friday, May 15, 2026

করোনার জেরে জীবন্ত কবরে ৬০০০ মুরগি

Date:

Share post:

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা এখনও পর্যন্ত ৭৩। রোজই বাড়ছে করোনা সংক্রমণের সংখ্যা। আর করোনা ঘিরে আতঙ্কের জেরে ছড়াচ্ছে গুজব। যার প্রভাব পড়েছে মুরগি ব্যবসায়। ব্যাপক ক্ষতি পাঞ্জাব, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, কেরালা কর্নাটকে। কেউ বলছেন, চিকেন খেলেই নাকি করোনার সংক্রমণ দেখা যাচ্ছে। আবার কারও মতে, করোনার মত মারণ রোগের হাত থেকে বাঁচতে পুরোপুরি নিরামিশাষী হওয়াই বুদ্ধিমানের কাজ। সোশ্যাল মিডিয়ার হাত ধরেই ছড়িয়ে পড়ছে এই সংক্রান্ত বেশ কিছু ভুয়ো ভিডিও। যা দেখে আতঙ্ক বাড়ছে মানুষের। আর এই আতঙ্কের জেরেই কঠিন পদক্ষেপ করেন কর্নাটকের মুরগি ব্যবসায়ীরা। একসঙ্গে ৬০০০ মুরগিকে জ্যান্ত অবস্থায় মাটিতে পুঁতে ফেলা হল।

সোমবার, কর্নাটকের বেলাগবি গোককের একটি ট্রাকে ৬০০০ হাজার মুরগি তুলে নিয়ে মাঠের মধ্যে গর্ত করে ফেলে মাটি চাপা দিয়ে দেন। এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ওই ব্যবসায়ী জানান, মুরগির দাম তলানিতে গিয়ে ঠেকেছে। প্রতি কিলো মুরগি ৫০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছিল। যা আরও কমে ৫-১০ টাকা হয়ে যায়। ফলে বড়সড় ক্ষতির মুখে পড়তে হয় তাঁকে। তাঁর কথায় করোনার জন্য ব্যবসায় এতই মন্দা দেখা যায় যে, তিনি এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হন।

Related articles

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...