Monday, May 11, 2026

ইতিহাসের পাতায় ঠাঁই কলকাতার আইকনিক সিনেমা হল রক্সির

Date:

Share post:

মাল্টিপ্লেক্সের রমরমায় কয়েক বছরের মধ্যে কলকাতার একধিক সিঙ্গল স্ক্রিন বন্ধ হয়ে গিয়েছে। মেট্রো, লাইট হাউস, গ্লোব, জ্যোতির পর এবার সেই তালিকায় নয়া সংযোজন রক্সি।

হেরিটেজ বিল্ডিং-এর তকমা পেয়েছিল আগেই। তারপরও ইতিহাসের পাতায় ঠাঁই হল কলকাতার আইকনিক সিনেমা হল রক্সির।
এই সিনেমা হলের ওপরের গম্বুজটি ব্রিটিশ স্থাপত্য অনুকরণে তৈরি হয়। এই গম্বুজটি রক্সি সিনেমার বাড়িটিকে একটা আলাদা পরিচিতি এনে দিয়েছিল।
বৃহস্পতিবার থেকে পাকাপাকি ভাবে বন্ধ হয়ে গেল নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মৃতি বিজড়িত এই সিনেমা হল। বৃহস্পতিবারই এখানে শেষ শো প্রদর্শিত হল।
‘ইতিহাস’ হয়ে গেল ঐতিহাসিক রক্সি সিনেমা হল ।
রক্সির ইতিহাস বলছে , ১৯০৮-০৯ সালে অপেরা হাউজ হিসেবে পথ চলা শুরু করেছিল রক্সি। তখন তার নাম ছিল এম্পায়ার থিয়েটার। চল্লিশের দশকের শুরুতেই তা পরিবর্তিত হয়ে সিনেমা হলে পরিণত হয়। রক্সিতে প্রথম ছবি প্রদর্শিত হয় ততৎকালীন সুপারস্টার অশোক কুমার অভিনীত ‘নয়া সংসার’। এরপর ১৯৪৩ মুক্তি পাওয়া ছবি ‘কিসমৎ’ ১৮৬ সপ্তাহ ধরে চলেছিল রক্সিতে। এটি দেখতে রক্সিতে গিয়েছিলেন নেতাজি সুভাসচন্দ্র বসু। সেই ইতিহাসের সাক্ষ্য বহনকারী রক্সি সিনেমা হলও এখন ইতিহাস।

Related articles

নবান্নের বৈঠকে মনোজ আগরওয়াল! প্রশ্ন উঠতেই মনোজকে মুখ্যসচিব ঘোষণা রাজ্যের

নবান্নের প্রশাসনিক বৈঠকে উপস্থিতিকে কেন্দ্র করে তীব্র বিতর্কের মুখে পড়লেন রাজ্যের নবনিযুক্ত মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল। সোমবার নবান্নে...

সোমনাথ মন্দির ভারতের আত্মগৌরবের প্রতীক: পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তিতে বার্তা প্রধানমন্ত্রীর

সোমনাথ মন্দির (Somnath Temple) ভারতের আত্মগৌরবের প্রতীক- সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তিতে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime...

মন্ত্রিসভায় দফতর বণ্টন: একনজরে কাকে কোন দায়িত্ব

নতুন সরকারের (New State Govt.) প্রথম প্রশাসনিক বৈঠক শেষ হতেই মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পাঁচ সদস্যের মধ্যে দফতর বণ্টন করে...

অনিয়মের ‘চুলচেরা’ বিচার হবে: নবান্নে প্রথম দিনেই অবস্থান স্পষ্ট করলেন শুভেন্দু 

নবান্নে দায়িত্ব নেওয়ার পর প্রথম প্রশাসনিক বৈঠকেই মেজাজ স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার শীর্ষ আমলাদের সঙ্গে...