Friday, June 12, 2026

করোনা আতঙ্কে জমায়েতে নিষেধাজ্ঞা, কীভাবে এপ্রিলে হবে পুরভোট?

Date:

Share post:

দিন স্থির না হলেও, রাজ্যে পুরসভা নির্বাচন ঘিরে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। শাসক-বিরোধী সব রাজনৈতিক দলই ঘুঁটি সাজাচ্ছে। প্রস্তুত হচ্ছে প্রশাসন ও নির্বাচন কমিশন। বাতাসে ঘুরছে এপ্রিল মাসেই হতে পারে নির্বাচন। কিন্তু আগামী মাসে কি পুরভোট হওয়া সম্ভব? এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
কোনও রাজনৈতিক বা সাংবিধানক টানাপোড়েন নয়। এর কারণ করোনাভাইরাস। ইতিমধ্যেই করোনা সংক্রমণ রুখতে বড় জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রীয় সরকার। এই পরিস্থিতিতে ভোট গ্রহণ কী করে সম্ভব?
কারণ, ভোট তো একজনের বিষয় নয়। এখানে প্রচুর মানুষ জড়ো হন। ভোট গ্রহণের দিন বা ভোটের লাইনই নয়, রয়েছে প্রচার-মিছিল-রাজনৈতিক সভা। একই সঙ্গে এই ভোটযজ্ঞে জড়িত থাকেন ভোটকর্মী, নিরাপত্তা কর্মীরা। এই সময়ে এধরনের জমায়েত কী করে সম্ভব?
পুরভোট হবে আর প্রচার হবে না, তা তো হয় না। প্রচার মিছিলই হোক বা জনসভা- সেখানে হাজার, হাজার মানুষ জড়ো হন। করোনার জেরে যেখানে বেশি মানুষের জমায়েতেই নিষেধাজ্ঞা জারি হয়েছে, শুক্রবারই মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের ক্লাবগুলিকে একই জায়গায় জড়ো হয়ে অনুদানের টাকা নিতে হবে না। পুলিশের মাধ্যেম পাঠিয়ে দেওয়া হবে। এই পরিস্থিতিতে কী করে নির্বাচনী প্রচার সভার অনুমতি দেওয়া হবে?
এর পাশাপাশি, ভোটের আগে থেকে ভোটকর্মী ও নিরাপত্তা কর্মীরা একসঙ্গে যাতায়ত করেন। এক জায়গায় থাকেন, খাওয়া-দাওয়া করেন। একই শৌচালয় ব্যবহার করেন। যেখানে স্কুল, সিনেমা হল- সব বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে, সেখানে এঁরা একসঙ্গে থাকবেন কী ভাবে?
করোনার সংক্রমণ রুখতে মাস্ক, হ্যান্ড স্যানেটাইজার সহ বিভিন্ন জিনিস ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। যদি, ভোটের সময় ভোটকর্মী, বুথকর্মী ও নিরাপত্তা বাহিনীকে মাস্ক, হ্যান্ড স্যানেটাইজার দিতে হয়, তাতে ভোটের খরচ বিপুল বেড়ে যাবে।
এই পরিস্থিতিতে এপ্রিল মাসে কী হতে পারে পুরভোট? দ্বন্দ্বে রাজনৈতিক ও প্রশাসনিক মহল।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...