Friday, April 24, 2026

করোনার জেরে মাস্ক- স্যানিটাইজারের আকাল, কালোবাজারি রুখতে তৎপর কেন্দ্র

Date:

Share post:

প্রাণঘাতী কোভিড-১৯ বা নভেল করোনাভাইরাস। এই ভাইরাসের কারণে সারা বিশ্বে আতঙ্ক ছড়িয়েছে। করোনা জেরে ভারতে মৃতের সংখ্যা ২, আক্রান্তের সংখ্যা ৭৬। চিনে মৃতের সংখ্যা সাড়ে চার হাজার ছাড়িয়েছে।

এরই মধ্যে করোনার হাত থেকে রক্ষা পেতে মানুষের ভিড় বাড়ছে ওষুধের দোকান গুলিতে। স্যানিটাইজার এবং মাস্ক নেওয়ার জন্য। দেশজুড়ে এন95 সহ সব ধরনের মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজারকে অত্যাবশ্যকীয় সামগ্রি হিসেবে ঘোষণা করা হয়েছে।

সূত্রের খবর, জুন মাসের শেষ পর্যন্ত এই নির্দেশিকা বহাল থাকবে। সুলভ মূল্যে সব ব্যবসায়ীকে মাস্ক এবং স্যানিটাইজার বিক্রি করতে হবে। কোনও রকমফাটকা কারবার বা কালো বাজারি হলে, আইন অনুযায়ী সেই ব্যবসায়ী বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে। নির্দেশিকা জারি করে একথা জানিয়েছে কেন্দ্র। নির্দেশিকায় আরও বলা হয়েছে, দেশের সব প্রান্তে মাস্ক এবং স্যানিটাইজার চাহিদা মত মজুত রাখতে হবে।

Related articles

শেষকৃত্য থেকে ফেরার পথে উত্তরাখণ্ডে খাদে ভ্যান, মৃত ৮

উত্তরাখণ্ডের(Uttarakhand) তেহরি গাড়োয়ালে ভয়াবহ পথ দুর্ঘটনায়(Road Accident) মৃত্যু হল অন্তত ৮ জনের। বৃহস্পতিবার দুপুরে চম্বা-কোটি ন্যাল মার্গ সংলগ্ন...

দ্বিতীয় দফা ভোটের আগে খেলা ঘোরাবে আবহাওয়া!

কড়া রোদে বাংলায় প্রথম দফার ভোট সম্পন্ন হলেও দ্বিতীয় দফার আগে প্রকৃতির মেজাজ বদলাতে চলেছে। আলিপুর হাওয়া অফিস...

নৌকা চড়ে গঙ্গাভ্রমণে প্রধানমন্ত্রীর ফটোসেশন, ‘নমামি গঙ্গা’র বকেয়া টাকা কই, কটাক্ষ তৃণমূলের 

ভোটবঙ্গে ঝালমুড়ি নাটকের পর এবার শুক্রবার সকাল সকাল গঙ্গা ভ্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। দ্বিতীয় হুগলি সেতুর...

নন্দীগ্রামে EVM নিয়ে যাওয়া গাড়ি আটকানোর ছক বিজেপির, রুখল পুলিশ-কেন্দ্রীয় বাহিনী

ভোট মিটতেই ইভিএম লুটের আশঙ্কায় নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় উত্তেজনা! বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষ হওয়ার পর বুথ থেকে ইভিএম নিয়ে...