Wednesday, June 24, 2026

মাইক্রোসফটের পরিচালনা পর্ষদ থেকে নিজেকে সরালেন বিল গেটস

Date:

Share post:

বহুজাতিক কোম্পানি মাইক্রোসফটের পরিচালনা পর্ষদ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা করলেন প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস।
শুক্রবার ৬৫ বছর বয়সী গেটস জানান, তিনি এখন থেকে বিশ্ব স্বাস্থ্য ও উন্নয়ন, শিক্ষা এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলার বিষয়ে বেশি মনোযোগ দিতে চান।
বিশ্বের অন্যতম শীর্ষ ধনী মাইক্রোসফটের পাশাপাশি ওয়ারেন বাফেটের হোল্ডিং কোম্পানি বার্কশায়ার হাথাওয়ের পরিচালনা পর্ষদ থেকেও সরে দাঁড়িয়েছেন।
এর আগে ২০০৮ সালেই গেটস মাইক্রোসফটের দৈনন্দিন কার্যক্রমের দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন।
শুক্রবারের ঘোষণায় তিনি বলেছেন, মাইক্রোসফট সবসময়ই তার জীবনের একটি অংশ হিসেবেই থাকবে। পরিচালনা পর্ষদ ছাড়লেও কোম্পানির মূল নেতৃত্বের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ রাখবেন বলেও আশ্বাস দিয়েছেন তিনি।
শৈশবের বন্ধু পল অ্যালেনকে সঙ্গে নিয়ে ১৯৭৫ সালে নিউ মেক্সিকোর আলবুকারকিউতে গেটস মাইক্রোসফটের কার্যক্রম শুরু করেন।
কম্পিউটারের অপারেটিং সিস্টেম বানাতে ১৯৮০ সালে আইবিএমের সঙ্গে হওয়া চুক্তি তাদের মোড় ঘুরিয়ে দেয়। ওই অপারেটিং সিস্টেমই পরে এমএস-ডস নামে পরিচিতি পায়।
অ্যালেন ২০১৮ সালে মারা যান।
১৯৮৬ সালে মাইক্রোসফট শেয়ারবাজারে তালিকাভুক্ত হলে বছরখানেকের মধ্যেই ৩১ বছর বয়সী গেটস হয়ে যান যুক্তরাষ্ট্রের সবচেয়ে তরুণ বিলিয়নেয়ার।
গেটস ২০০৪ সাল থেকেই বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ওয়ারেন বাফেটের কোম্পানি বার্কশায়ারের পরিচালনা পর্ষদেরও সদস্য ছিলেন। তবে দীর্ঘদিন ধরেই তিনি ও তার স্ত্রী নিজেদের প্রতিষ্ঠিত দাতব্য প্রতিষ্ঠান বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনেই বেশি সময় দিচ্ছিলেন।
ফোর্বসের হিসাবে এই মুহুর্তে গেটস বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ধনী, তার সম্পদের পরিমাণ ১০৩ দশমিক ৬০ বিলিয়ন ডলার।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...