Sunday, May 24, 2026

মোদি-মমতা-বুদ্ধকে গালমন্দ রোদ্দুর রায়ের

Date:

Share post:

রবীন্দ্র-নজরুল গানে অশ্লীল শব্দ ব্যবহারে ইতিমধ্যে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে রোদ্দুর রায়ের বিরুদ্ধে। এবার মমতা বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্র মোদি, এবং বুদ্ধদেব ভট্টাচার্যকে গালমন্দ করল রোদ্দুর রায়। মাসখানেক আগের ওই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রধানমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছে রোদ্দুর রায়। মমতা বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্র মোদি, এবং বুদ্ধদেব ভট্টাচার্যকে রীতিমতো ব্যঙ্গ করা হয়েছে ওই ভিডিওতে।

ধারাবাহিকভাবে রবীন্দ্রসঙ্গীত এবং নজরুলগীতিতে অশ্লীল শব্দ যোগ করে রোদ্দুর রায়। রবীন্দ্রভারতী কাণ্ডের পর রোদ্দুর রায়ের বিরুদ্ধে সরব হয়েছে বিভিন্ন মহল। ইতিমধ্যে রাজ্যের চার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে। এরই মধ্যে সামনে এল এই ভিডিও।

আরও পড়ুন-করোনা হামলা: রাজ্যের পাশে দিলীপ

Related articles

রাজার সাজে দেব! রাজসিংহাসনে অভিনেতাকে দেখে চমকে গেল নেটপাড়া

রবিবাসরীয় সকালে চমক দিলেন সুপারস্টার দেব (Dev)। গানে গানে 'রাজার রাজা' হিসেবে নিজেকে তুলে ধরেছিলেন 'খাদান' সিনেমায়, এবার...

বুমরাহ ফুটবলার! ভুল বলে ক্ষমা চাইলেন রাম চরণ

বর্তমানে ক্রিকেট বিশ্বের অন্য়তম সেরা বোলারের নাম জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। ভারতীয় দলে পেস অ্যাটাকের কাণ্ডরী। কিন্তু তাঁকেই...

পাকিস্তানে যাত্রীবাহী ট্রেনে বোমা বিস্ফোরণ! মৃত অন্তত ২৬, জোরকদমে চলছে উদ্ধারকাজ

রবিবার দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের শহর কোয়েটার (Quetta) চমন ফাটকের (Chaman Phatak) কাছে যাত্রীবাহী ট্রেনে আত্মঘাতী বিস্ফোরণ (Suicide Bombing)! রেললাইনের...

কলকাতা বিশ্ববিদ্যালয়ের বি.কম ও সিএমএ-র পরীক্ষা একই সঙ্গে! দিন বদলের আর্জি TMCP-র

একদিকে কেরিয়ারের পরীক্ষা। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের আবশ্যিক পরীক্ষা। কমার্সের পড়ুয়াদের জন্য উভয় সংকট। কলকাতা বিশ্ববিদ্যালয় যেভাবে ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষার...