Friday, February 27, 2026

তথ্য গোপন, করোনা আক্রান্ত মহিলার বিরুদ্ধে এফআইআর আগ্রায়

Date:

Share post:

এবার করোনা আক্রান্ত মহিলার বিরুদ্ধে এফআইআর দায়ের হল আগ্রায়। অভিযোগ,করোনা ভাইরাস শরীরে জেনেও তা গোপন করে গিয়েছিলেন ওই মহিলা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি ইতালিতে মধুচন্দ্রিমায় গিয়েছিলেন এক নবদম্পতি। সেখান থেকেই শরীরে জ্বর ও সর্দি,কাশি নিয়ে দেশে ফেরেন তাঁরা। বিমানবন্দরে করোনা পরীক্ষার পর স্বামী, স্ত্রী দুজনেরই ফলাফল পজিটিভ আসে। দুজনকেই আলাদা রাখার পরামর্শ দেওয়া হয়। কিন্তু সেই পরামর্শে কর্ণপাত না করে গত ৮ মার্চ বেঙ্গালুরে থেকে দিল্লিতে চলে আসেন ওই মহিলা। তাঁদের কোয়ারেন্টাইনে রাখার নির্দেশ দেওয়া হয়। কিন্তু কোনও বিধিনিষেধ মানেন নি ২৫ বছর বয়সি ওই মহিলা। দিল্লিতে তাঁর বাপের বাড়ি। তাঁর স্বামী গুগলে কাজ করেন।
পুলিশ জানিয়েছে , প্রথমে বেঙ্গালুরু থেকে বিমানে করে দিল্লি পৌঁছন ওই মহিলা। পরে সেখান থেকে ট্রেনে করে আগ্রায় যান তিনি। কিন্তু বিষয়টি জানাজানি হতেই তাঁকে আগ্রার এসএন মেডিক্যাল কলেজে পর্যবেক্ষণে রাখে স্বাস্থ্য দফতর।
কিন্তু করোনার মতো মারণ ভাইরাসে আক্রান্ত হওয়ার পরেও এভাবে তথ্য গোপন করে পালিয়ে আসার জন্য তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।
প্রসঙ্গত, এই মুহূর্তে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ছুঁয়েছে ১০৭-এ। মৃত্যু হয়েছে ২ জনের। কর্ণাটকে যে বৃদ্ধের মৃত্যু হয়েছে তিনি কিছুদিন আগেই সৌদি আরব থেকে ফিরেছেন। দিল্লির জনকপুরিতে ৬৯ বছর বয়সি যে বৃদ্ধার মৃত্যু হয়েছে তাঁর ছেলে কিছুদিন আগেই ইতালি থেকে ফিরেছেন। বাংলায় এই মুহূর্তে হাসপাতালের আইসোলেশন বিভাগে ভর্তি ৬ জন।

spot_img

Related articles

৯দিন পরে আবিষ্কার! গামিনী জন্ম দিয়েছিল চার শাবকের

তিনটি নয় চারটি শাবকের জন্ম দিয়েছে চিতা গামিনী। ১৮ ফেব্রুয়ারি কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব জানিয়েছিলেন মধ্যপ্রদেশের (Madhyapradesh) কুনো...

২৯৪ নয়, ২৫০ বিধানসভা কেন্দ্র ঘুরবে বিজেপির পরিবর্তন যাত্রা: জুড়ল হাই কোর্টের শর্ত

নিছক দলীয় কর্মীদের সংগঠিত করতে যে যাত্রাকে পরিবর্তন যাত্রা নাম দিয়ে গোটা রাজ্য ঘোরানোর দাবি ঘটা করে করছেন...

জয়ের হ্যাটট্রিক অধরাই, জামশেদপুরের বিরুদ্ধে হার ইস্টবেঙ্গলের

দুপুরের ভূমিকম্পে কেঁপে উঠছিল কলকাতা, সন্ধ্যায় জামশেদপুরের বিরুদ্ধে কেঁপে গেল ইস্টবেঙ্গল। প্রথম দু ম্যাচ জয়ের পরই হারের মুখ...

কলকাতায় ভূমিকম্পের জেরে রাস্তায় ধস, বেহালায় ৪০ ফুট ফাটল ঘিরে আতঙ্ক

ভূমিকম্পের (Kolkata Earthquake) জেরে কলকাতায় রাস্তায় বিরাট ফাটল। বেহালার (behala road crack) পর্ণশ্রী এলাকার ১৩২ নম্বর ওয়ার্ডে সাগর...