Monday, June 8, 2026

BREAKING: এপ্রিলে নয় পুরভোট, নির্বাচনকে দূরে সরিয়ে করোনা মোকাবিলার আবেদন শাসক দলের!

Date:

Share post:

পুরসভার ভোট এখন গৌণ। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস চাইছে, আগে করোনা আতঙ্ক দূর হোক মানুষের মধ্যে। আর সেই মর্মে এদিন রাজ্য নির্বাচন কমিশন এবং বিরোধী দলগুলিকে আবেদন করেছে ঘাসফুল শিবির।

তৃণমূলের বক্তব্য, ভোট আসবে ভোট যাবে। কিন্তু করোনা আতঙ্ক যেভাবে মানুষের মধ্যে ভীতির সঞ্চার করেছে, সেটাকে আগে দূর করা প্রয়োজন। তাই প্রয়োজনে ভোটের রাজনীতির ঊর্ধ্বে উঠে, আগে করোনা মোকাবিলা প্রয়োজন। তাই প্রয়োজনে ভোট পিছিয়ে যায় যাক, কিন্তু করোনা মোকাবিলায় রাজ্য নির্বাচন কমিশন থেকে শুরু করে বিরোধী দলগুলিকে আবেদন করেছে শাসক তৃণমূল।

যেহেতু রাজ্য নির্বাচন কমিশন রাজ্য সরকারের একটা অঙ্গ, তাই সংশ্লিষ্ট মহল মনে করছে, এপ্রিলে কোনওভাবেই হচ্ছে না পুরভোট। আবার মে মাসে রমজান পড়ে যাচ্ছে। তাই পুরভোট জুনের আগে চাইছে না রাজ্য সরকার কিংবা শাসক দল তৃণমূল কংগ্রেস।

প্রসঙ্গত, ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আগামী ৩১ মার্চ পর্যন্ত ছুটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকারও সব জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে। সেই নির্দেশকে প্রাধান্য দিতে চাইছে এবার রাজ্য সরকারও।

ফলে পুরসভা নির্বাচনের দিনক্ষণ জারি হলে, কোন মিটিং-মিছিল কিংবা জমায়েত করা যাবে না। সবদিক বিবেচনা করেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আপাতত পুর নির্বাচন থেকে সরে আসতে চাইছে।

এদিকে রাজ্য নির্বাচন কমিশন আগামীকাল অর্থাৎ সোমবার এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। রাজনৈতিক মহলের ধারণা, রাজ্যের শাসক দলকে বাইপাস করে কোনওভাবেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে না রাজ্য নির্বাচন কমিশন। সুতরাং, ধরে নেওয়া যেতেই পারে, জুনের আগে কোনও পুরসভা নির্বাচন হচ্ছে না এ রাজ্যে।

Related articles

কল্যাণের পরে এবার ইডি দফতরে শ্রেয়া পাণ্ডে! ‘স্বেচ্ছায় হাজিরার’ সাফাই

সরকারি-বেসরকারি জমি দখল এবং অবৈধ নির্মাণ সংক্রান্ত বে-নিয়মের মামলায় এবার ইডি (ED) দফতরে তৃণমূল নেত্রী শ্রেয়া পাণ্ডে (Shreya...

দিল্লি বিমানবন্দরের গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্টের ধাক্কায় ক্ষতিগ্রস্ত তিনটি বিমান

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে(Delhi airport) রবিবার বিকেলে ঝোড়ো হাওয়ায় গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট সরে গিয়ে পার্কিংয়ে থাকা এয়ার...

আর্জেন্টিনা-ইংল্যান্ডের টিম হোটেলের কাছেই হামলা, প্রশ্নের মুখে বিশ্বকাপের নিরাপত্তা

বিশ্বকাপ (FIFA World Cup)শুরু হতে মাত্র কয়েকদিন বাকি, তার আগে বন্দুকবাজের হামলা মার্কিন যুক্তরাষ্ট্রে(USA)৷ একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম...

কেন লোকসভার স্পিকারের কাছে যেতে পারলেন না তৃণমূলের বিদ্রোহী সাংসদরা?

বিধানসভার মতো লোকসভা ও রাজ্যসভার ভাঙনে আপাতত ব্যর্থ হল তৃণমূলের(TMC) তথাকথিত বিদ্রোহীরা। তবে চেষ্টা অব্যাহত। বিজেপি যেভাবে "প্রলোভনের...